IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> খেলা >> ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ সুযোগ পেয়েও জয় হাতছাড়া করেছিলেন বাংলাদেশের মেয়েরা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতকে অবশ্য সেই সুযোগ দেয়নি নিগার সুলতানা জ্যোতির দল। রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ের পর শামিমার অসাধারণ এক ইনিংসের সৌজন্যে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

নিজেদের মাঠে যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে বাংলাদেশের এটি তৃতীয় জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১০৩ রানের লক্ষ্য দেয় ভারতের মেয়েরা। রাবেয়া ও সুলতানা খাতুনের ঘূর্ণি জাদুতে আগে ব্যাটিং করে সুবিধা করতে পারেননি সফরকারী ব্যাটাররা।

শামিমার ৪১ রানের ইনিংসের কল্যাণে ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ১৬ রানেই টপ অর্ডারের দুই উইকেট হারায় তারা। সাথি ১০ ও দিলারা আক্তারকে ১ রানে ফেরান স্পিনার মিন্নু মানি। তৃতীয় উইকেটে জ্যোতি ও শামিমা ৪৬ রানের জুটিতে দলের সম্ভাবনা জাগিয়ে তোলেন।

দলের ৬২ রানে জ্যোতিকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন দেবিকা বৈদ্য। ১৪ রান আসে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে। এরপর সুলতানা খাতুনের ১২ ও নাহিদা আক্তারের ১০ রানের কল্যাণে লক্ষ্য ১৮.২ ওভারে ১০৩ রান তুলে বাংলাদেশ।

এর আগে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ৯ উইকেটে ২০ ওভারে ১০২ রান করে তারা। ২০ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। স্মৃতি মান্ধানাকে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সুলতানা। ১ রান আসে স্মৃতির ব্যাট থেকে। চতুর্থ ওভারে আরেক ওপেনার শেফালি ভার্মাকেও ১১ রানে ফেরান অফ স্পিনার সুলতানা।

তবে তৃতীয় উইকেটে হরমনপ্রীত কৌর ও জেমিমাহ রদ্রিগেজ ৪৫ রানের জুটি গড়ে সেই চাপ সামলে নেন। ২৮ রানে জেমিমাহকে আউট করে ব্রেক-থ্রু এনে দেন স্বর্ণা আক্তার। ভারতের ৯১ রানে হরমনপ্রীতকে ফেরান ফাহিমা খাতুন। ৪১ বলে ৪০ রানে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ভারতের অধিনায়ক।

১৬.২ ওভারে চতুর্থ উইকেট হারিয়েছিল ভারত। এরপর ১১ রান তুলতেই বাকি ৫ উইকেট হারায় তারা। ৯ উইকেটে ১০২ রানের সংগ্রহ পায় সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা ২টি ও লেগ স্পিনার রাবেয়া ৩টি উইকেট শিকার করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news