IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার অনুমতি পেল পাকিস্তান ক্রিকেট দল

বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার অনুমতি পেল পাকিস্তান ক্রিকেট দল

ধূমকেতু নিউজ ডেস্ক : ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের আবেদনের প্রেক্ষিতে সফরে দল পাঠানোর জন্য সবুজ সঙ্কেত দিয়েছে পাকিস্তান সরকার।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। খেলাধুলাকে রাজনীতির সাথে মিশ্রিত করা উচিত নয়। তাই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় ভারত-পাকিস্তানের মধ্যে এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।

২০১৩ সালে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর থেকে দুই দলের সিরিজ বন্ধ রয়েছে। ভারত সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে করেছিল। এরপর আর পাকিস্তান সফরে যায়নি কোহলিরা।

চলতি মাসে পাকিস্তানে এশিয়া কাপ হলেও সফরে যাবে না ভারত। তারা এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে শ্রীলংকায়। শুধু তাই নয়, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকও পাকিস্তান।

ভারত আগেই জানিয়ে রেখেছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাবে না। তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।

কিন্তু পাকিস্তান, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাগ অভিমান ভুলে অক্টোবরে বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31