IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি
Home >> খেলা >> লিড নিউজ >> এশিয়া কাপের দলই যাবে বিশ্বকাপে

এশিয়া কাপের দলই যাবে বিশ্বকাপে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমাদের বিশ্বকাপ স্কোয়াড ও এশিয়া কাপ স্কোয়াড একই হওয়ার কথা। মানে এশিয়া কাপে যারা খেলবে, তারাই বিশ্বকাপে যাবে।

তিনি আরও বলেন, একটা জায়গা নিয়ে এখন একটু সমস্যা। যেহেতু আমরা নিশ্চিত নই, তামিম খেলবে কী খেলবে না। মানে ও ফিট হলে তো খেলবেই, তবে ফিট হবে কিনা, হলে কখন হবে, কবে খেলতে পারবে- এই যে একটা অনিশ্চয়তা, এটার জন্য আমাদের এখন বিকল্প ওপেনার রাখতে হবে।

বিশ্বকাপে তামিমের সম্ভাব্য বিকল্প তৈরি করে রাখার জন্য এশিয়া কাপে এক-দুইজনকে খেলানো হতে পারে। এমনটি জানিয়ে পাপন বলেন, আমি এটা এখনো জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার মনে হয় এই এশিয়া কাপে ওপেনার আরও চেষ্টা করে দেখা হতে পারে। একজন বা দুজন ওরা দেখতে পারে। বিশ্বকাপের জন্য ট্রায়াল হতে পারে, যদি তামিম না খেলে। আর তামিম খেললে তো কোনো কথা নেই।

শুক্রবার গুলশানে নিজের বাসভবনে সংবাদমাধ্যমকে পাপন বলেন, নির্বাচক কমিটির সঙ্গে আমার কথা হয়নি, কখন ওরা দল ঘোষণা করবে। আমার জানা মতে, শনিবার দল ঘোষণা করার কথা। ওদেরও সমস্যা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত না জানে অধিনায়ক কে হচ্ছে, তার সঙ্গে কথা না বলে স্কোয়াড দিয়ে দেওয়া, এটাও আবার তাদের জন্য একটা অসুবিধা।

বিসিবি সভাপতি আরও বলেন, সাধারণত আমরা যেটা করি, তালিকা তৈরি করে কোচ ও অধিনায়কের কাছে পাঠান নির্বাচকরা। তাদের মতামত নেয়। সবার সঙ্গে আলাপ করে পরে স্কোয়াড ঘোষণা করে। সমস্যা হয়েছে, অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোচও গতকাল এলো মাত্র। আমার ধারণা কালকে দিয়ে দেবে স্কোয়াড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031