IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> খেলা >> দুই পাকিস্তানির নৈপুণ্যে জিতল গল গ্ল্যাডিয়েটর্স

দুই পাকিস্তানির নৈপুণ্যে জিতল গল গ্ল্যাডিয়েটর্স

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ের পর আহসান আলীর ব্যাটিং ঝড়ে ১৭১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অনায়াসেই জয় পেয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

দলের জয়ে প্রথমে বল হাতে ২৬ রানে ৫ উইকেট শিকার করেন পাকিস্তান সেরা পেসার মোহাম্মদ আমির। এলপিএলের ইতিহাসে এটা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এরপর ব্যাট হাতে ৩৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ২৬ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার আসহান আলী।

সোমবার হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকশে স্টেডিয়ামে লংকান প্রিমিয়ার লিগের ১৪তম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়ে কলম্বো কিংস। সময়ের ব্যবধানে উইকেট পতনের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন কিংসের ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যানিয়েল বেল ড্রামন্ড, ৩৫ রান করেন লংকান সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল।

এছাড়া ডি সিলভা করেন ২৭ রান। ১৭১ রানে অলআউট হয় কলম্বো কিংস। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আমির। এছাড়া ৩৩ রানে তিন উইকেট নেন লক্ষণ সান্দাকান।

টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ৯৭ রানের উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার ধানুস্কা গুনাথিলাকা ও আহসান আলী। এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফেরেন এই দুই ওপেনার। ২৮ বলে ৩৮ রান করে আউট হন গুনাথিলাকা। ৩৮ বলে ৯টি চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে ফেরেন আহসান আলী।

তৃতীয় উইকেটে ৩৪ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নির্ধারিত ওভারের ১৫ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেন ভানুকা রাজাপাকশে (৩৭) ও আজম খান (৩৫)।

সংক্ষিপ্ত স্কোর
কলম্বো কিংস: ২০ ওভারে ১৭১/১০ (ড্রামন্ড ৪৪, চান্দিমাল ৩৫; আমির ৫/২৬, সান্দাকান ৩/৩৩)।
গল গ্ল্যাডিয়েটর্স: ১৭.৩ ওভারে ১৭৫/৩ (আহসান আলী ৫৬, গুনাথিলাকা ৩৮, ভানুকা রাজাপাকশে ৩৭, আজম খান ৩৫)।
ফল: গল গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31