IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
Home >> খেলা >> ম্যান ইউর হোঁচটের দিন ম্যান সিটির সহজ জয়

ম্যান ইউর হোঁচটের দিন ম্যান সিটির সহজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বছরের প্রথম ও শেষ মাসটা একই বিন্দু মিলে রইল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে সেটি ইতিবাচক দিক থেকে নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে গত জানুয়ারিতে সবশেষ প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খুইয়েছিল ম্যান ইউ, হেরেছিল লিভারপুলের কাছে।

করোনা জর্জরিত বছরটিতে মাঝের সময়টায় প্রতিপক্ষের মাঠে আরও ১০টি ম্যাচ খেলে সবকয়টিতেই জিতেছিল ওলে গানার সুলশারের শিষ্যরা। কিন্তু বছরের একদম শেষ ম্যাচে এসে এওয়ে ম্যাচে হোঁচট খেল ম্যান ইউ। এবার তারা পয়েন্ট ভাগাভাগি করেছে লিস্টার সিটির সঙ্গে।

শনিবার রাতে লিস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে দুইবার লিড নিয়েছিল ম্যান ইউ। কিন্তু শেষপর্যন্ত জয়ের দেখা পায়নি, আত্মঘাতী গোলের মাশুল দিয়ে মাঠ ছাড়তে হয়েছে ২-২ ব্যবধানের ড্র নিয়ে। এতে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থার কোনও হেরফের ঘটেনি।

ম্যাচের ২৩ মিনিটের সময় ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। তবে মিনিট আটেক পর সেই গোল শোধ করেন লিস্টার সিটির ফরোয়ার্ড হার্ভি বার্নস। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পেরোনোর পর ৭৯ মিনিটে ফের ম্যান ইউকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। কিন্তু ৮৫ মিনিটে অ্যাক্সেল তুয়ানজাবের আত্মঘাতী গোলে ভাগাভাগি করতে হয় পয়েন্ট।

নগর প্রতিদ্বন্দ্বীদের এমন হোঁচট খাওয়ার দিন আবার সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে তারা হারিয়েছে ২-০ গোলে। ম্যাচের ১৪ মিনিটে ইল্কায় গুন্ডোগান এবং ৫৫ মিনিটে ফেরান টরেসের গোলে নিশ্চিত হয় পেপ গার্দিওলাদের শিষ্যদের মূল্যবান ৩ পয়েন্ট।

দিনের আরেক জমজমাট ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে ধুঁকতে থাকা আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ে গোল তিনটি করেছেন আলেক্সান্দ্র লাকাজেট, গ্রানিত শাকা ও বুকায়ো সাকা। চেলসির পক্ষে একটি গোল ফেরত দিয়েছেন ট্যামি আব্রাহাম।

অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ১-০ গোলের জয় নিয়ে ফিরে পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এভারটন। তাদের পক্ষে জয়সূচক গোলটি করেছেন গিলফি সিডারসন।

লিগের ১৫ রাউন্ড শেষে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে এভারটন। সমান ম্যাচে ৯ জয় ও ১ ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে লিস্টার সিটির অবস্থান তৃতীয়।

চার নম্বরে থাকা ম্যান ইউ ১৪ ম্যাচ খেলে জিতেছে ৮টি, ড্র করেছে ৩টি। তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলা ম্যান সিটি রয়েছে পাঁচ নম্বরে, ঝুলিতে আছে ৭ জয় ও ৫ ড্রতে ২৬ পয়েন্ট।

আর্সেনালের কাছে হারলেও ১৫ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান ১৪তম।

লিগে টেবিলে সবার ওপরে যথারীতি বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আজ (রোববার) রাতে তারা খেলবে ১৫তম ম্যাচ। এর আগে খেলা ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31