ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে, (২৯ মে ২০২৫) তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনুর্ধ্ব-১৪ বালক-বালিকাদের নিয়ে এক মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের শসে হয়েছে। বেলা ১২টার সময় নাটোর সদর উপজেলার ছাতনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণে নাটোর সদর উপজেলায়র ছাতনী ইউনিয়নের ৬টি বিদ্যালয় মোট ৪০ জন বালক-বালিকারা প্রশিক্ষণে অংশ নিয়েছে। জেলা ক্রীড়া অফিসার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনতাজ আলী, নাটোরের ক্রীড়া সংগঠক জনাব মোঃ বাদশা আলম, খন্দকার মামুন আলমগীর, মনিং স্টার ক্লাবের সভাপতি মাসুদ রানাসহ অভিভাবক গণ উপস্থিত ছিলেন। বালক-বালিকাদের মাঝে সনদ বিতরন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী বলেন, প্রতিভার বিকাশে তৃণমূল পর্যায়ে, বালক-বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই ক্রীড়া আয়োজন। এই প্রশিক্ষণ কর্মসূচি হতে প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে জেলা দল ও বিভাগীয় দলে খেলার সুযোগ পাবে ।


