ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর এর উদ্যোগে প্রথম বারের মতো নাটোর জেলার ১৬ টি ফুটবল দল নিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে (১৬ জুলাই ২০২৫ ) বুধবার সকাল দশটার সময়ে নাটোর জেলা স্টেডিয়াম মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন-১ একের খেলা শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন, সিভিল সার্জন মুক্তাদী আরিফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোরের এর যুগ্ন সদস্য সচিব রেজা রাব্বানী, নাটোরের ক্রীড়া সংগঠক জনাব মোঃ বাদশা আলম, ফয়জুল হক শামিম, খন্দকার মামুন আলমগীর, মোজান্মেল হক বাবু, ক্রীড়া সংগঠক মাসুদ রানাসহ নাটোরের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও দশক গণ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী খেলায় ময়না ভাই স্পোর্টিং ক্লাব ৭ – ১ গোলে দিঘা ডায়মন্ড একাদশ পরাজিত করে


