ধূমকেতু স্পোর্টস প্রতিবেদক, হেলেন খান : গতকাল বৃষ্টির কারণে সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা সাড়ে ১২ টায় বিভাগীয় স্টেডিয়াম মাঠে খেলা গড়ায়। আম্পারায়ারের সিধান্ত অনুযায়ী ২০ ওভারের পরিবর্তে খেলা ৫ ওভারে অনুষ্ঠিত হয়। টচে জিতে ঢাকা মেট্রো বোলিংয়ের সিধান্ত নেয়।
রাজশাহী ব্যাট করতে নেমে ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অপরাজিত সাব্বির রহমান । ১৫ বলে ৩৩ রান, ৩ টি ছক্কা, ১ টি চারের মাধ্যামে। মেহেরাব ৯ বলে ১৫, সাব্বির হোসেন ৩ বলে ৪ ও হাবিবুর রহমান সোহান ৩ বলে ২ রান করেন।
ঢাকা মেট্রো বল করতে নেমে আবু হায়দার ২ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট, আরিফ আহমেদ ১ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট, শহিদুল ইসলাম ২ ওভারে ৩১ রান, মাহফুজুল ইসলাম ২ ওভারে ৩০ রান, মোহাম্মাদ নাহিদ ৮ বলে ৭ রান, মাহমুদুল্লাহ রিয়াদ ৪ বলে ৬ রান দেন।
প্লেয়ার অব দ্যা ম্যাচ হন ঢাকা মেট্রোর মাহফুজুর।
রাজশাহী বল করতে নেমে নাহিদ রানা ১ ওভার ৩ বলে ২০ রান, শাফিকুল ইসলাম ২ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট, আসাদুজ্জামান পায়েল ১ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।
ঢাকা মেট্রো রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করেন। এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার আকরাম খান।
আজকের খেলা ১.৩০ মিনিটে খুলনা বনাম চট্টগ্রাম খেলবে। উল্যেখ্য, এটি রাজশাহী লীগের দ্বিতীয় ম্যাচ


