IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৯৮৪ সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর কেটে গেছে ৪১টি বছর। এই প্রথম এশিয়ার সেরা নির্ধারণের এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হলো ভারত এবং পাকিস্তান। তবুও এমন একটি সময়ে দু’দল পরস্পর মাঠে নামছে, যখন পাকিস্তানের চেয়ে স্পষ্ট এগিয়ে ভারত।

কারণ, গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। দু’বারই ভারতের কাছে স্রেফ উড়ে গেছে পাকিস্তানিরা। এ পরিস্থিতিতে আজ ফাইনালের ফল কী হবে? কে জিতবে?

তার আগে সবার চোখ টসের দিকে। এ জায়গায় জয় পেলো ভারত। দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ভেন্যুতে ভারত-পাকিস্তান মোট পাঁচবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। প্রতিটিতেই জয় পেয়েছে রান তাড়া করা দল। সুতরাং, ম্যাচ শুরুর আগেই বলা যায় ভারত এগিয়ে।

টস জিতে ফিল্ডিং করা নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘উইকেটটা ভালো দেখাচ্ছে। এখানে বেশি ম্যাচ হয়নি, তাই খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয়। আমাদের যে ব্র্যান্ডের ক্রিকেট চলছে, সেটা চালিয়ে যেতে চাই।’

তবে হালকা চোটের কারণে ফাইনালের একাদশে নেই হার্দিক পান্ডিয়া। হর্ষিত রানা ও অর্শদীপ সিংও দলের বাইরে। রিঙ্কু সিং এবং শিবাম দুবে ঢুকেছেন একাদশে।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা টস জিতলে ব্যাটিংই নিতে। তিনি খুশি প্রথমে ব্যাটিং করতে পেরে। সালমান বলেন, ‘আমরা খুবই উত্তেজিত এবং ম্যাচটার জন্য মুখিয়ে আছি। এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি, আজ হয়তো সেটা করতে হবে। এ ধরনের পিচেই আমরা খেলছি, তাই বিশেষ পার্থক্য হওয়ার কথা নয়।’

পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন হয়নি। আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে তারা।

পাকিস্তান একাদশ

ফাখর জামান, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারতীয় একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31