IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> খেলা >> ১৭ ইনিংস পর ফিফটি, এখন ডাবল সেঞ্চুরির পথে মাহমুদুল হাসান জয়

১৭ ইনিংস পর ফিফটি, এখন ডাবল সেঞ্চুরির পথে মাহমুদুল হাসান জয়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচটি ছিল হতাশার। প্রথম ইনিংসে শূন্য, পরের ইনিংসে ৬। মিরপুরে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এক মাস পরই মাউন্ট মঙ্গানুইংয়ে মাহমুদুল হাসান জয় খেললেন ৭৮ রানের ঝলমলে এক ইনিংস। যে টেস্টে ঐতিহাসিক এক জয় পেয়েছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়েছিল ৮ উইকেটের ব্যবধানে।

পরের ম্যাচে আরও দারুণ, আরও ঝলমলে ইনিংস খেললেন জয়। ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলে ২২ বছর বয়সী এই যুবা তখন দারুণ এক সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন। কিন্তু এরপর চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে এগুতে থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের টেস্টের দুই ইনিংসেই শূন্য

২০২২ এর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ রানের একটি ইনিংস খেলেন। প্রায় এক বছরেরও বেশি সময় পাড়ি দিয়ে ২০৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে খেললেন ৭৬ রানের একটি ইনিংস। মাঝে ৫ মাস বিরতি দিয়ে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছিলেন ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস।

এরপর কেটে গেলো দুটি বছর। এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়াও খেলে ফেললেন ৮টি টেস্ট এবং সব মিলিয়ে ১৭টি ইনিংস; কিন্তু অমিত সম্ভাবনার দুয়ার খুলে ক্রিকেটাঙ্গনে যে ব্যাটারের যাত্রা শুরু হলো, সে যেন হারিয়ে যেতে থাকলো অতল গহ্বরে। একটি হাফ সেঞ্চুরি নেই, সর্বোচ্চ রান ছিল ৪০।

গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে করেছেন ৪৭ রান (১৪+৩৩)। পরের টেস্টে বাদ পড়েন জয়। এরপর শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাকে রাখা হয়নি। এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে খেলেন ১২৭ ও দ্বিতীয় ইনিংসে খেলেন ৫১ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৩৫ এবং দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ২৫ রান।

জাতীয় লিগের পারফরম্যান্স দিয়ে আবারও টেস্ট দলে ফিরে আসেন জয়। এসেই বাজিমাত করলেন। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ইনিংস ওপেন করতে নেমে ১৭ ইনিংস পর করলেন প্রথম হাফ সেঞ্চুরি। এরপর সেটাকে তিনি নিয়ে গেলেন তিন অংকের ঘরে। ১৯০ বল খেলে করলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

শুধু তাই নয়, মাহমুদুল হাসান জয় এখন নিজের ইনিংসকে আরও বড় মাইলফলকের জায়গায় নিয়ে যেতে বদ্ধ পরিকর। এরই মধ্যে ২৮৩ বল মোকাবেলা করে খেলে ফেলেছেন ১৬৯ রানের ইনিংস। ১৪টিটি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার রয়েছে তার এই ইনিংসে।

ডাবল সেঞ্চুরি পেতে আর লাগবে ৩১ রান। জয় কী পারবেন, বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করতে? পারবেন মুশফিকুর রহিমের সর্বোচ্চ ২১৯ রানকে টপকে যেতে?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031