IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> কলকাতা টেস্টের দ্বিতীয় দিনেই ১৫ উইকেটের পতন

কলকাতা টেস্টের দ্বিতীয় দিনেই ১৫ উইকেটের পতন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কলকাতা টেস্টে ঘূর্ণি পিচ বানিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা তো পারছেই না, স্বাগতিক দলও এই পিচে সংগ্রাম করেছে। ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে দিয়ে দুইশও করতে পারেনি ভারত। অলআউট হয়েছে ১৮৯ রানে।

সবমিলিয়ে এই টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট। ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। একটা প্রান্ত ধরে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৯ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ১ রানে সঙ্গে আছেন করবিন বস। প্রোটিয়াদের লিড এখন ৬৩ রানের।

প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪০ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট, ৯১ রানে ৭টি। প্রথম সাত ব্যাটারের মধ্যে চারজনই ফিরেছেন দশের আগে। দুই অংক ছুঁয়েছেন তিনজন। এর মধ্যে রায়ান রিকেলটন আর উইয়ান মুল্ডার আউট হয়ে গেছেন ১১ করেই। টপঅর্ডার ব্যাটারের মধ্যে অপরাজিত আছেন কেবল বাভুমা।

ভারতের রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত ৪টি আর কুলদিপ যাদব শিকার করেছেন ২টি উইকেট।

এর আগে ভারতের কোনো ব্যাটারও হাফসেঞ্চুরি করতে পারেননি। ১ উইকেটে ৩৭ রান নিয়ে দিন শুরু করা ভারত ৬২.২ ওভারে ১৮৯ রানে অলআউট হয়। অধিনায়ক শুভমান গিল ৩ বল খেলেই (৪ রান) ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন। আর ব্যাটিংয়ে নামতে পারেননি।

দলের হয়ে ইনিংসে সর্বোচ্চ রান করেন ওপেনার লোকেশ রাহুল (৩৯)। এছাড়া ওয়াশিংটন সুন্দর ২৯, রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা করেন ২৭ রান করে।

প্রোটিয়া অফস্পিনার সিমন হার্মার নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার দীর্ঘকায় পেসার মার্কো জানসেনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31