IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> ডিআরইউ মিডিয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল

ডিআরইউ মিডিয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে’ কোয়ার্টার ফাইনাল। আজ দ্বিতীয় রাউন্ডের খেলায় ৪ উইকেটের ব্যবধানে বিধ্বস্ত করেছে আলোকিত বাংলাদেশকে। দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন ইয়াসির আরাফাত রিপন।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিক্স-সাইড ক্রিকেটে বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আলোকিত বাংলাদেশ। ব্যাট করতে নেমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপের মুখে পড়ে আলোকিত বাংলাদেশের ব্যাটাররা। বোলার নাজমুল হোসেন, সাঈদ শিপন এবং ইয়াসির আরাফাত রিপনের আগুন বোলিংয়ে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি তারা।

ইয়াসির আরাফাত রিপন একাই ধস নামান আলোকিত বাংলাদেশের ব্যাটিংয়ে। দুর্দান্ত বোলিং করে তিন উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ৫ ওভারে মাত্র ২২ রানে অলআউট হয়ে যায় আলোকিত বাংলাদেশ।

জবাব দিতে নেমে শুরুতে সাঈদ শিপনের উইকেট হারালেও জয়ের পথে কোনো বাধা সৃষ্টি হয়নি। নুরুজ্জামান তানিক দুর্দান্ত ব্যাটিং করে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে আউট হন। পরে ইমাম হোসেন সোহেল এবং তৌহিদুজ্জামান তন্ময় ম্যাচ শেষ করে আসেন।

ডিআরইউ মিডিয়া ক্রিকেট চতুর্থ দিনে জয় পেয়েছে কালের কণ্ঠ, চ্যানেল আই, এটিএন বাংলা, কালবেলা, বাংলাভিশন, চ্যানেল ২৪ ও যুগান্তর।

ডিআরইউ‘র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ এর চতুর্থ দিনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান ও সুমন চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31