IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> খেলা >> টপ নিউজ >> বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি

বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর রোমাঞ্চকর ফাইনাল খেলা। এর খেলার আয়োজন করে বাঘা স্পোর্টস একাডেমি (জুনিয়র)। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারখাদিয়া বন্ধু একাদশ বনাম আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোলের দেখা পাননি। পরে ট্রাইবেকারে ১-০ গোলে বার

খাদিয়া বন্ধু একাদশকে পরাজিত করে আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশিক ইকবাল হিমেল। তিনি বলেন , যুব সমাজের অনেকেই মাদক সেবনে আসকত হয়ে পড়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার কোন বিকল্প নেই। তাই তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক, যুবনেতা আরিফ ইসলাম, তরিকুল ইসলাম বিদ্যুৎ, আরাফাত হোসেন অনিক,ক্রীড়ামোদি রবিউল ইসলাম,সিফাত আহমেদ মৌসুম। স্থানীয় ক্রীড়াবিদ ও যুব সমাজের হাজারো দর্শক খেলা উপভোগ করেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ।

আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে আট হাজার ও রার্নাস-আপ দলকে ছয় হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচি হয়েছেন-আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি দলের খেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি নাজমুল হক ব্যক্তিগত ভাবে প্রাইজমানি প্রদান করেন। ক্রীড়ামোদি কলেজ ছাত্র শান্ত মিঞা বলেন, খেলার এমন অয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news