IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> খেলা >> টপ নিউজ >> শীর্ষে থেকেই বছর শেষ করল বার্সেলোনা

শীর্ষে থেকেই বছর শেষ করল বার্সেলোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৫ সালটি রাজকীয় ঢঙেই বিদায় জানাল বার্সেলোনা। রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠ ‘এস্তাদিও দে লা সেরামিকা’য় স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। রাফিনহা ও লামিনে ইয়ামালের লক্ষ্যভেদে টানা অষ্টম জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে বাড়িয়ে নিলেন কাতালানরা।এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় থেকে বছর শেষ করল বার্সা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। দশম মিনিটেই বক্সের ভেতর ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন ছন্দে থাকা এ ফরোয়ার্ড। ম্যাচের ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় ভিয়ারিয়াল। ইয়ামালকে বিপজ্জনকভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেনাতো ভেইগা। ফলে ম্যাচের বাকি ৫০ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে লড়াই করতে হয় স্বাগতিকদের।

ম্যাচে বার্সেলোনার রক্ষণভাগ মাঝেমাঝে খেই হারালেও ভাগ্য সহায় ছিল তাদের। ১৭ মিনিটে ডিফেন্ডার জুল কুন্দে নিজেদের জালে বল জড়িয়ে দিলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। আবার ৩৬ মিনিটে আলেহান্দ্রো বালদের একটি মারাত্মক ভুল থেকে গোল হজম করতে পারত বার্সা। তবে গোলরক্ষকের দুর্দান্ত সেভ সে যাত্রায় দলকে রক্ষা করে।

দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে ভিয়ারিয়ালকে দিশাহারা করে দেয় বার্সা। ৬৩তম মিনিটে বার্সার জয়ের পথে শেষ পেরেকটি ঠোকেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। চলতি লিগে এটি এই টিনেজ তারকার সপ্তম গোল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্লিক-বাহিনী। দারুণ এক জয়ের স্মৃতি নিয়ে ছুটিতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ৩ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে উত্তাপ ছড়ানো ডার্বি ম্যাচ দিয়ে ২০২৬ সালের ফুটবল মিশন শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31