IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদ
Home >> খেলা >> আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদের

আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। অথচ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না, খেললে কোথায় খেলবে- এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। এর মধ্যে রোববার (১৮ জানুয়ারি) সংবাদ বের হয়, আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সোমবার (১৯ জানুয়ারি) ৩৬ সেকেন্ডের সংবাদ সম্মেলনে এটি অস্বীকার করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হুসাইন জানিয়েছেন, আইসিসি বিসিবিকে কোনো ডেডলাইন দেয়নি।

সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন আমজাদ। সেখানে তিনি বলেন, ‘গত শনিবার (১৭ জানুয়ারি) আইসিসির একজন প্রতিনিধি আসেন। তার সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে তথ্য, আমরা বলেছি (ভারতের) ওই ভেন্যুতে খেলতে অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করা হয়েছে।’

আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বিস্তারিত আলোচনা হয় জানিয়ে আমজাদ বলেন, ‘ওনারা তখন আমাদের বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে ওনারা কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধু বলেছেন যে আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন।’

আমজাদ নিজের বক্তব্য দেওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি গ্রহণ করেননি। নিজের বক্তব্য শেষ করেই চলে যান বিসিবির এই পরিচালক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031