IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> খেলা >> বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে সেরা মরক্কোর হিসাম ও কেনিয়ার এঞ্জেলা

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে সেরা মরক্কোর হিসাম ও কেনিয়ার এঞ্জেলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে ম্যারাথন শেষ হয় হাতিরঝিলে।

পূর্ণাঙ্গ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মরক্কোর হিসাম লাকুজি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার এঞ্জেলা জেম এ্যাসুনদে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রতিযোগিতা শেষে হাতিরঝিলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

পূর্ণাঙ্গ ম্যারাথনে সার্ক ও দেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের বাহাদুর সিং এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের পুস্পা ভান্ডারি।

হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার এডুইন কিপ্রোপ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার নাওম জেবেত। দেশি অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে মো. ফারদিন মিয়া প্রথম স্থান অধিকার করেন।

ফুল এবং হাফ ম্যারাথনে ১০০ জন করে দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথনে অংশগ্রহণকারী এলিট দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে ১১ জন পুরুষ, ৬ জন মহিলা, হাফ ম্যারাথনে ৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা অংশগ্রহণ করেন। এছাড়াও দৌড়বিদদের মধ্যে ফুল ম্যারাথনে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা দৌড়বিদ ম্যারাথনে অংশগ্রহণ করেন।

ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, লেসেথো, ইউক্রেন, স্পেন এবং মরক্কো থেকে ২৩ জন এলিট রানার এবং মালদ্বীপ, নেপাল ও ভারত থেকে ১২ জনসহ সর্বমোট ৩৫ জন বিদেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান সমাপনী বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে করোনা মহামারীর মাঝেও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারনের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশা করেন। প্রতিবছর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজনের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ ম্যারাথন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এইমস) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এএএ) কর্তৃক স্বীকৃত। ডিজিটাল ম্যারাথন আগামী ০৭ মার্চ ২০২১ পর্যন্ত চলবে। ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় দেড় লাখ আবেদন পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31