IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> খেলা >> টপ নিউজ >> সড়ক দুর্ঘটনার কবলে শোয়েব মালিক

সড়ক দুর্ঘটনার কবলে শোয়েব মালিক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক। রোববার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় তার ব্যক্তিগত গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও শোয়েব অক্ষত আছেন।

পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ পিএসএলের প্লেয়ার্স ড্রাফট রোববার। সেই ড্রাফট শেষ করে বাড়ি ফিরছিলেন শোয়েব মালিক। ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে অল্পের জন্য বেঁচে গেছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লাহোরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মালিকের স্পোর্টস কারের। ন্যাশনাল হাই পারফরম্যান্সে সেন্টারের পাশে অবস্থিত একটি রেস্তোরাঁর কাছে ট্রাকটি স্থির অবস্থায় ছিল। মালিকের গাড়ি সজোরে ধাক্কা দেয় সেই দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনের অংশে। ট্রাকটি স্থির থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মালিক। তবে তাকে বহনাক্রী গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির গণমাধ্যম জিও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, লাল রংয়ের নতুন স্পোর্টস কারটি নিয়ে বেশ জোরে চালিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তবে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় সেটি।

পরে টুইটারে শোয়েব মালিক লিখেছেন, আমি একদম সুস্থ আছি। এটা মুহুর্তের মধ্যে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। তবে সর্বশক্তিমান আমাদের ওপর দয়া করেছেন। যারা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিকের সঙ্গে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ওয়াহাব রিয়াজ। দুর্ঘটনার পর অক্ষত আছেন এই পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলারও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31