IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনশ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরামান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগমোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণেরমান্দায় মহান মে দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা‘জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না’উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীররাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থী
Home >> খেলা >> টপ নিউজ >> শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরা

শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরা

ধূমকেতু প্রতিবেদক, হেলেন খান : বাংলাদেশ শ্রীলংকার ওয়ানডে সিরিজের বড় ব্যাবধানে হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল ।

বাংলাদেশ নারী ক্রিকেট দল, শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতলেও পরপর দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে ব্যর্থতার পরিচয় দেয়।

আজ শনিবার রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশেকে ৭ উইকেটে হারিয়ে ট্রফি নিয়ে যায় শ্রীলংকা নারী দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে ফেরেন শারমিন আক্তার। চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি ৬৫ রানের জুটি গড়লেও বল খেলেন ১০৪টি। অধিনায়ক নিগার সুলতানা ৪০ রান করতেই খেলেন ৯০ বল। ৫০ বল বেশি ডট বল খেলার কারণে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে ৮০ বলে সর্বোচ্চ ৭৪ রান করেছেন সোবহানা মোস্তারি।

টার্গেট তাড়া করতে নেমে ২১ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে শ্রীলংকা। দলের হয়ে হাসিনি পেরেরা ৯৫ রান করেন। ইমেশা দুলানি করেন ৫৬ রান। ৪৪ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামারাবিক্রমা।

ম্যাচ শেষে ট্রফি তুলে দেন বিসিবির এডহক কমিটির সদস্য রাশনা ইমাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ