IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> খেলা >> টপ নিউজ >> আবারও চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি ফাইনালে

আবারও চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি ফাইনালে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি। বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হলে এই সাফল্য পায় তারা।

এর আগে প্যারিসে প্রথম লেগটা হয়েছিল গোল-উৎসবের এক ম্যাচ। ৫-৪ ব্যবধানে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল পিএসজি। তবে মিউনিখে আজকের ম্যাচে কেউ না জিতলেও শেষ পর্যন্ত কপাল পুড়ল বায়ার্নেরই।

দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচের মাত্র ১৩৯ সেকেন্ডের মাথায় গোল করে পিএসজিকে ৬-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে দেন উসমান দেম্বেলে। শুরুতেই গোল খেয়ে যাওয়ার দায়টা অবশ্য বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকেই নিতে হবে। নিজের একাদশে ফুলব্যাকদের পজিশন অদলবদল করেছিলেন বায়ার্ন কোচ, যে সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে। বাঁ প্রান্ত দিয়ে খিচা কাভারাস্কেইয়া যখন বিদ্যুৎ গতিতে ঢুকে বল বাড়ালেন, তখন উসমান দেম্বেলে একদম একা। ইয়োসিপ স্তানিসিচ পুরোপুরি ভুলে গেছেন তাঁকে মার্ক করতে। ব্যালন ডি’অর বিজয়ী দেম্বেলে কি আর এই সুযোগ হাতছাড়া করেন!

এরপর বায়ার্ন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বারবার। মাইকেল ওলিসের সঙ্গে নুনো মেন্দেসের লড়াই জমে উঠেছিল বেশ। মেন্দেস তো ম্যাচের ৮ মিনিট হতে না হতেই মধ্যেই হলুদ কার্ডও খেয়ে গেলেন, তবে ওলিসের একটা প্রায় নিশ্চিত গোল শরীর দিয়ে আটকে দিয়েছেন। পরমুহূর্তেই কাভারাস্কেইয়া উপামেকানোকে নাটমেগ করে পুরো মাঠ একা পেরিয়ে গেলেন, কিন্তু গোল হলো না।

রেফারিং নিয়েও বিস্তর নাটক হলো। বায়ার্নের খেলোয়াড়েরা রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোকে দুইবার ঘিরে ধরেছিলেন। একবার মেন্দেসের ফাউলের পর লাল কার্ডের দাবিতে, আরেকবার পেনাল্টির জোরালো আবেদন। জোয়াও নেভেসের হাতে বল লেগেছিল ঠিকই, কিন্তু সেটা নিজের সতীর্থের শরীর হয়ে আসায় আইনের মারপ্যাঁচে বেঁচে যায় পিএসজি।

সবচেয়ে মুগ্ধ করেছে পিএসজির রক্ষণভাগ। এই মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি গোল করা দলটি হচ্ছে বায়ার্ন মিউনিখ। সেই ভয়ংকর আক্রমণভাগকে তাদের নিজেদের মাঠেই বোবা বানিয়ে রাখলেন মার্কিনিওসরা।

যোগ হওয়া সময়ের একেবারে শেষ দিকে হ্যারি কেইন গোলটা শোধ করে ম্যাচে সমতা ফেরালেন বটে। কিন্তু ততক্ষনে বেশ দেরি হয়ে গেছে। দুই লেগ মিলিয়ে পিএসজির সঙ্গে ওই এক গোলের ব্যবধান আর ঘুচাতে পারেনি বায়ার্ন। ইউরোপসেরার ট্রফি ছোঁয়ার অপেক্ষাটা তাঁর জন্য যেন অনন্ত হাহাকার হয়েই রইল কেইনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031