IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্য

নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্য

ধূমকেতু প্রতিবেদক,নাটোর : ১৭ মে নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ির ১৪৪ অদম্য। মঙ্গলবার থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস টুর্ণামেন্ট। দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট-এই আটটি ইভেন্টে বিভাগীয় পর্যায়ে যাবে নাটোর জেলার মোট ১৪৪ জন প্রতিযোগী। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আটটি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হয় নাটোরে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচীতে আটটি ইভেন্টে জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ছিলো প্রায় আড়াই হাজার।

এসব প্রতিযোগিরা জেলার সাতটি উপজেলা এবং একটি পৌরসভা পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশগ্রহন করে। উপজেলা ও পৌরসভার বিজয়ী খেলোয়াড়বৃন্দ ২ মে থেকে ১১ মে পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিজয়ী বালক ও বালিকা পর্যায়ে সাঁতার ও মার্শাল আর্টে আটজন করে, এ্যাথলেটিক্সে ছয়জন করে, ব্যাডমিন্টনে চারজন করে এবং দাবায় দুইজন করে খেলোয়াড় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। তবে দলগত তিনটি ইভেন্টের সকল খেলা পর্যবেক্ষণ করে জেলার আটটি দল থেকে সেরা খেলোয়াড় বাছাই করে জেলা দল গঠন করেছে নির্বাচকমন্ডলী।

এরমধ্যে বালক ও বালিকা ফুটবলে ১৮ জন করে, ক্রিকেটে ১৪ জন করে এবং কাবাডিতে ১২ জন করে। একক ইভেন্টে বিজয়ী কিংবা দলগত ইভেন্টে নির্বাচিত ১৪৪ জন খেলোয়াড়ই যেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মাসকট ‘অদম্য’র মতই বাঁধাহীন। নাটোরে জেলা স্টেডিয়ামের অবারিত মাঠে এখন চলছে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনের দলগত প্রস্তুতি।

নাটোরের ফুটবল বালিকা দলের অধিনায়ক আলেয়া। খেলার মাঠে সবসময়ই সে গোলের নেশা মত্ত থাকে। জেলা পর্যায়ের তিনটি ম্যাচেই হ্যাটট্রিক করে সে তার লালপুর উপজেলা দলকে চ্যাম্পিয়ন করেছে। স্ট্রাইকার আলেয়া বলেন, এখন বিভাগীয় পর্যায়ের খেলাগুলোতে গোল করতে চাই, নাটোর জেলা দলকে বিজয়ী করতে চাই।

জেলা পর্যায়ে বালকদের ক্রিকেটে অনবদ্য নাটোর সদরের আবু তালহা। তিন ম্যাচে ১০৫ রান আর ছয় উইকেট তার ঝুলিতে। ‘বিভাগেও ভালো করবো’- আশাবাদ তালহা’র। কাবাডিতে জেলা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনকারী বাগাতিপাড়া কাবাডি দলের মেধাবী খেলোয়াড় ইলা খাতুন জানায়, ‘এখনো অনেক দূরে যেতে হবে’। ব্যাডমিন্টনের একক এবং দ্বৈত-উভয় পর্যায়ে বিজয়ী গুরুদাসপুরের আরিয়ান। আরিয়ান বলেন, ‘আমি তো হারতে শিখিনি’। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী বলেন, নাটোর জেলায় বিজয়ী এবং নির্বাচিত মোট ১৪৪ জন প্রতিযোগীই বিভিন্ন কারণে অসাধারণ, তারা অদম্য। এখন বিভাগীয় পর্যায়ে তাদের বিজয়ের প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31