IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> খেলা >> জয়-হৃদয়ের ফিফটিতে ছুটছে বাংলাদেশ

জয়-হৃদয়ের ফিফটিতে ছুটছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিজ জয়ের লক্ষ্যে আজ চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড উলভসের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ ইমার্জিং একাদশ। শুরুতেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়লেও জয় ও হৃদয়ের ফিফটিতে সেই চাপ সামলে নিয়ে জয়ের পথেই ছুটছে স্বাগতিকরা।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে উদ্বোধন করতে নামেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়। বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করা তামিম ভালো করতে পারেননি এদিনও। ১৩ বলে মাত্র ২ রান করেন পিটার চেজের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন জুনিয়র তামিম।

একই ওভারের শেষ বলে ইয়াসির আলি চৌধুরীকেও শিকার করেন চেজ। তিনিও ফেরেন ৫ বলে মাত্র ২ রান করে। ফলে ১০ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। সেখান থেকে দলকে বের করে আনেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। দেখেশুনে ধীরগতিতে খেলে আদায় করে নিয়েছেন সিরিজে নিজের দ্বিতীয় ফিফটিও। সঙ্গী তৌহিদ হৃদয়ও পেয়েছেন সিরিজে নিজের প্রথম ফিফটি। এর আগে দুই বার কাছাকাছি গিয়েও ব্যর্থ হন এই মিডল অর্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। হৃদয় অপরাজিত আছেন ৬২ রানে। আর এই দুজনের অনবদ্য শতাধিক রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা সফরকারীদের শুরু থেকেই চাপে রাখেন স্বাগতিক বোলাররা। লীয় ১৪ রানে স্টিফেন ডোহেনিকে (১১) ফিরিয়ে আইরিশদের প্রথম উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

এরপর টানা দুই ওভারে ৩টি উইকেট তুলে নিয়ে আইরিশ টপ অর্ডার ধসিয়ে দেন সুমন খান। ১১তম ওভারে দলীয় ৪০ রানের মাথায় ২৬ বলে ১৬ রান করা জেরেমি ললরকে ফেরান সুমন। একই ওভারে হ্যারি ট্যাকটরকেও সাজঘরের পথ দেখান সুমন। রানের খাতা খোলার আগেই আউট হন দলীয় অধিনায়ক। জেরেমি ও হ্যারি দুইজনই আকবরের গ্লাভসবন্দী হন।

নিজের পরের ওভারে এসেই কার্টিস ক্যাম্ফারকে (৫) নিজের তৃতীয় শিকার বানান সুমন। ফলে ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড উলভস। এই বিপদ সামাল দিতে চেষ্টা করেন মার্ক অ্যাডাইর ও লরকান টাকার। দুজনে প্রতিরোধ গড়ে দলের স্কোরকে শতকের ঘরেও নিয়ে যান।

তবে পরপর দুই ওভারে স্পিন জাদুকর রাকিবুলের জোড়া হানায় ভেঙে গুড়িয়ে যায় আইরিশ প্রতিরোধ। যাতে ১০১ রানেই ষষ্ঠ উইকেট হারায় সফরকারীরা। ৩৪ বলে ২৪ করা লরকান টাকার আকবর আলীর বিশ্বস্ত গ্লাভসে ধরা পড়লেও দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করা (৪৯ বলে) অ্যাডাইরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাকিবুল।

পরে সাইফের জোড়া আঘাত ও মুকিদুলের আরও একটি ব্রেক থ্রু-তে ১৭৯ রানেই নবম উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৮২ রানেই। অ্যাডাইর ও টাকার বাদে আইরিশদের পক্ষে প্রিটোরিয়াস ৩৫ ও গ্রাহাম হুমে ২৯ রান করেন।

সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেন ৩১ রান দেয়া সুমন খান। এছাড়া বাকি ছয়টি উইকেট সমানভাবে ভাগ করে নেন রাকিবুল, মুকিদুল ও সাইফ হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31