IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> হোয়াইটওয়াশ এড়াতে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে, সিরিজ হারলেও শেষ ম্যাচে অনেক কিছুই অর্জনের আছে টাইগারদের। তৃতীয় ওয়ানডেতে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ১০ পয়েন্ট করে। অর্থাৎ, প্রথম দুই ম্যাচে জিতে নিউজিল্যান্ড পেয়েছে ২০ পয়েন্ট। শেষ ম্যাচে বাংলাদেশ জিততে পারলে ১০ পয়েন্ট পাবে। সেই সাথে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো যাবে। আর বাংলাদেশ জিতলে সেটি হবে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে টাইগারদের প্রথম জয়।

প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান করে অলআউট হয় বাংলাদেশ। পরে নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে দারুণ করে। ২৭১ রান তুললেও ফিল্ডিংয়ে ক্যাচ মিসের খেসারত দিতে হয় ম্যাচ হেরে।

ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে এই ম্যাচে ফিরছেন নিউজিল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। সুতরাং উইল ইয়ংকে একাদশের বাইরে থাকতে হতে পারে। তাছাড়া তারা ট্রেন্ট বোল্টকে বসিয়ে টিম সাউদিকে খেলাতে পারে। আর বাংলাদেশ আগের ম্যাচের একাদশ নিয়েই নামতে পারে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)

মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেমস নিশাম, ড্যারি মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট/টিম সাউদি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31