IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> ওয়েস্ট ইন্ডিজকে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজকে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : জমে উঠেছে অ্যান্টিগা টেস্ট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৪ রানে আটকে দিয়ে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে তারা তুলেছে ৩ উইকেটে ১৩৬ রান। সফরকারিরা পিছিয়ে ২১৮ রানে।

৭ উইকেটে ২৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাথওয়েট সেঞ্চুরি থেকে ছিলেন মাত্র এক রান দূরে। হাফসেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন রাহকিম কর্নওয়াল (৪৩ অপরাজিত)।

দুজনই প্রথম দিনের সকালটা শুরু করেন দেখেশুনে। ব্রাথওয়েট তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। হাফসেঞ্চুরি পান কর্নওয়ালও। ক্যারিয়ারের সপ্তম টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরির মালিক হওয়া কর্নওয়াল শেষ পর্যন্ত ফেরেন ৭৩ রান করে।

তার আগে অষ্টম উইকেটে ব্রাথওয়েটের সঙ্গে ১০৩ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়ে দিয়েছেন কর্নওয়াল। ব্রাথওয়েট অবশ্য সেঞ্চুরি তুলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন ১২৬ রান করে। ৩১১ বলের ধৈর্যশীল ইনিংসে ক্যারিবীয় অধিনায়ক হাঁকান ১৩টি বাউন্ডারি।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সুরাঙ্গা লাকমল। ৯৪ রান খরচায় ৪টি উইকেট নেন এই পেসার। দুষ্মন্ত চামিরা পান ৩ উইকেট।

জবাবে দলীয় ১৮ রানের মাথায় অধিনায়ক দিমুথ করুনারত্নেকে (১) হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। এরপর ওসাদা ফার্নান্ডোও ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন ১৮ করে।

লাহিরু থিরিমান্নে অবশ্য দেখেশুনে হাফসেঞ্চুরি তুলে নেন। কিন্তু এরপরই উইকেট হারিয়ে বসেন তিনি। ১০৬ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫৫ রান। যদিও এরপর আর দলকে কোনো বিপদে পড়তে দেননি দিনেশ চান্দিমাল আর ধনঞ্জয়া ডি সিলভা।

২৫.৩ ওভারের জুটিতে তারা অবিচ্ছিন্ন আছেন ৫৯ রানে। চান্দিমাল ৩৪ আর ধনঞ্জয়া ২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31