IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> দেম্বেলের গোলে বার্সার জয়

দেম্বেলের গোলে বার্সার জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : স্প্যানিশ লা লিগায় কষ্টের এক জয় পেয়েছে বার্সেলোনা। দশজনের ভালাদোলিদ ৮৯ মিনিট পর্যন্ত দারুণ লড়াই করে বার্সাকে ঠেকিয়ে রাখতে পারলেও শেষ মিনিটে আর পারেনি। দেম্বেলের গোলে জয় নিয়ে মাঠ ত্যাগ করে কোম্যানের দল। তাতে পয়েন্টের শীর্ষে থাকা অ্যাথলেটিকোর সঙ্গে ব্যবধান কমলো, মাত্র ১ পয়েন্ট দূরে আছে কাতালান দলটি।

সোমবার (৫ এপ্রিল) রাতে রিয়াল ভালাদোলিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভালাদোলিদ প্রায় পুরোটা সময় দারুণ খেললেও শেষ দিকে আর পেরে ওঠেনি। ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছে বার্সেলোনা। এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রইলো তারা।

ঘরের মাঠে গোল মিসের মহড়া দিয়েছে মেসি-দেম্বেলে-গ্রিজমানরা। প্রথমার্ধে বার্সেলোনার পেদ্রির নেওয়া শট রুখতে পারেননি ভালাদোলিদের গোলরক্ষক জর্দি মাসিপ। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায়। কিন্তু সেটি জালে না গিয়ে পোস্টে লেগে ফিরে আসে। এর আগে ম্যাচের ৩৯তম মিনিটে মেসির শট স্লাইডে ফেরান ডিফেন্ডার লুকাস ওলাসা।

বিরতির পর আক্রমণে আসে সফরকারীরা। ৫৭তম মিনিটে ওলাসার জোরালো শট পোস্ট ঘেঁষে পাশের জালে লাগে। দুই মিনিট পর মেসির পাস ধরে ডি-বক্সে ঢুকে উসমান দেম্বেলের নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান মাসিপ। ফিরতি বলে গ্রিজমানের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ৭০তম মিনিটে লিওনেল মেসিও গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভালাদোলিদ। এ সময় দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালাদোলিদের অস্কার প্লানো। এর প্রতিবাদ জানাতে গিয়ে হলুদ কার্ড দেখেন অধিনায়ক মাসিপ।

দশজন নিয়েও বার্সার সঙ্গে দারুণ লড়াই করে তারা। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি গোলশূন্য ড্র হতে যাচ্ছে, তখন অপেক্ষার অবসান ঘটান দেম্বেলে। ৮৯তম মিনিটে বুলেট গতির শটে জয়সূচক গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোম্যানের দল।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। সমান ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

আগামী শনিবার রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31