IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’
Home >> খেলা >> আজ আইপিএল শুরু , মুখোমুখি ব্যাঙ্গালুরু-মুম্বাই

আজ আইপিএল শুরু , মুখোমুখি ব্যাঙ্গালুরু-মুম্বাই

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের ১৪’তম আসর। উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলি-রোহিতের লড়াই দেখতে মুখিয়ে পুরো ক্রিকেট দুনিয়া। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় (৯ এপ্রিল) রাত ৮টায়।

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দল। বছরতো দূরে থাক, ৬ মাসও হয়নি তারা ঘরে তুলেছে তাদের পঞ্চম শিরোপা। এবার তাদের মিশন হেক্সায়, সবচেয়ে বড় তুরুপের তাস অধিনায়ক রোহিত শর্মা। ব্যাঙালুরুর বিপক্ষে তাই রোহিত শো দেখার অপেক্ষায় সবাই। তার সঙ্গে দলটির আরেক হট কেক হার্দিক পাণ্ডিয়া। ব্যাটে-বলে তার মুন্সিয়ানা ভোগাবে প্রতিপক্ষকে। অভিজ্ঞদের সঙ্গে ইশান কিশানের মতো তরুণদেরও সার্ভিস পাবে মুম্বাই। আর ক্রুনাল পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, সুরিয়া কুমার যাদবরা তো রয়েছেন বরাবরের মতোই।

বিদেশী কোটায় মাহেলা জয়াবর্ধনের জন্য ভরসার প্রতীক হতে পারেন বিগ ব্যাশ কাঁপানো ক্রিস লিন। আছেন আরও এক অজি। তবে, তিনি সামলাবেন পেস বোলিং অ্যাটাক, নাথান কোল্টারনাইল। গতি দিয়ে প্রতিপক্ষকে ভোগাতে আছেন ট্রেন্ট বোল্টও। আর অলরাউন্ডার কোটায় সবসময়ের মতোই মুম্বাইয়ের ভরসার নাম কাইরন পোলার্ড।

মুম্বাইয়ের প্রতিপক্ষ হিসেবে আছে যে দল, আইপিএলের প্রথম মৌসুম থেকেই তারকাখচিত দল হিসেবে পরিচিতি তাদের। কিন্তু ফলাফলের শোকেজটা এখনও শুন্য বিরাট কোহলির দলের। যদিও প্রতি বছরের মতো এবারও নিজেদের ছাপিয়ে যাওয়ার প্রতিজ্ঞা মাইক হেসন বাহিনীর।

এ দলের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলি এবং এ বি ডি ভিলিয়ার্স। দুজনের সক্ষমতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলবে, এমন লোক ক্রিকেট বিশ্বে আছে বলেও মনে হয় না।

অলরাউন্ডার কোটায় এ দলের মূল ভরসা গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে বরাবরের মতোই বড় অর্থের অঙ্কে ম্যাক্সিকে এবার দলে ভিড়িয়েছে আরসিবি। যদিও তার পারফরম্যান্স নিয়ে আছে ধোঁয়াশা। হেসনের আশা, অন্তত এবার হয়তো জ্বলে উঠবেন এ অজি।

বোলিংয়ে এবারও কিছুটা দুর্বলতা রয়ে গেছে ব্যাঙ্গালুরুর। আন্তর্জাতিক সার্কিটে ভালো ছন্দে না থাকলেও, আইপিএলে প্রতিপক্ষের উইকেট তুলে নেয়ার দায়িত্ব থাকবে যুযভেন্দ্র চাহালের হাতে।

দলের সুদিন ফেরাতে এবার ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে কোহলিকে। তার সঙ্গী হবেন পাড্ডিকাল। পরের জায়গা দুটি এবি এবং ম্যাক্সিকে দিলে, বাকি স্থান পূরণ করবেন ভারতীয়রা। তাদের পেস অ্যাটাকের নেতৃত্ব থাকবে তরুণ মোহাম্মদ সিরাজের হাতে। আর সেখানে তাকে সাহায্য করতে থাকবেন জেমিসন কিংবা রিচার্ডসন। আর চাহালের সঙ্গে জুটি বাঁধতে আছেন ওয়াশিংটন সুন্দর।

পরিসংখ্যানের পুরানো দস্তাবেজ ঘাঁটতে গেলে, এ ম্যাচে পরিষ্কার ফেভারিট মুম্বাই। গত ১৩ আসরে দেখা হওয়া ২৭ ম্যাচের ১৭টিতেই জিতেছে তারা। বাকি দশটি গেছে চ্যালেঞ্জার্সের দখলে। তবে, ইতিহাস কিংবা পরিসংখ্যান নয়। কোহলি-রোহিতের মনস্তাত্বিক লড়াই দেখতেই আজ মুখিয়ে ক্রিকেটবিশ্ব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31