IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> খেলা >> টপ নিউজ >> লিড নিউজ >> কঠিন শর্ত শিথিল করল শ্রীলংকা

কঠিন শর্ত শিথিল করল শ্রীলংকা

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে কোয়ারেন্টাইন প্রশ্নে আগের অবস্থান থেকে সরে আসলো শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। যাতে মিললো বাংলাদেশ দলের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে যত অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস। অর্থাৎ জল ঘোলা হলেও শ্রীলংকা সফরে যাওয়ার ক্ষেত্রে আর কোন বাধা থাকছে না টাইগারদের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তার আগে অবশ্য প্রথম সাত দিন হোটেলে আইসোলেশনে থাকবে বাংলাদেশ দল। অর্থাৎ বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। কেননা, বিসিবি চাইছিল- ১৪ দিন নয়, শ্রীলংকায় গিয়ে ৭ দিনের কোয়ারেন্টাইন করবে দল। তারপর অনুশীলন করে প্রস্তুতি নিবে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য।

এর আগে অবশ্য এসএলসি জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছিল সাতদিন কোয়ারেন্টাইনের পক্ষে। দুই বোর্ডের এমন অনড় অবস্থানের কারণে একপর্যায়ে সফরই ভেস্তে যেতে বসেছিল। তবে লঙ্কান ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপে শেষমেশ আলোর মুখ দেখতে চলেছে কাঙ্ক্ষিত লঙ্কা সফর।

উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা বাংলাদেশ দলের। ৭দিন কোয়ারেন্টাইনের পর ২০ দিনের মতো অনুশীলনের পর প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31