IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> সেই মরিসের বিধ্বংসী ব্যাটেই জিতলো রাজস্থান!

সেই মরিসের বিধ্বংসী ব্যাটেই জিতলো রাজস্থান!

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলের ১৪তম আসরের সপ্তম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে যাকে স্ট্রাইক না দিয়ে নিজেই জয় তুলে নিতে গিয়ে দলকে পরাজয়ে ডুবিয়েছিলেন সাঞ্জু, সেই ১৬.২৫ কোটি রুপি দামের ক্রিস মরিসের বিধ্বংসী ব্যাটিংয়েই শেষদিকে এসে নাটকীয় জয় পায় রাজস্থান।

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে দিল্লী। দলের পক্ষে অর্ধশতক হাঁকান অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ট। ৯টি চারের সহায়তায় ৩২ বলে ৫১ রান করে পান্ট সাজঘরে ফিরলেই যেন খেই হারায় দল। তেমন প্রতিরোধ গড়তে পারেননি অন্য কেউই।

দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান (১৬ বলের মোকাবেলায়) আসে টম কারানের ব্যাট থেকে, যিনি মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন। কারান ছাড়াও মুস্তাফিজ শিকার করেন মার্কাস স্টয়নিসকেও। ৪ ওভার বল করে ২৯ রান খরচ করা মুস্তাফিজ অবশ্য আরও উইকেটের দেখা পেতেন, যদি ভাগ্য পক্ষে থাকত। বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটও, ১৫ রানের খরচায় শিকার করেন ৩টি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাঞ্জু স্যামসনের দল। এদিন কথা বলেনি আগের ম্যাচে নায়কোচিত ইনিংস খেলা সাঞ্জুর ব্যাট। মাত্র ৪ রানে ফেরেন সাজঘরে, রাবাদার শিকার হয়ে। যাতে এ ম্যাচেও যখন পরাজয় ঘনিয়ে আসছিল বলে মনে হচ্ছিল, তখনই ব্যাট হাতে চড়াও হন ডেভিড মিলার। আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া মিলার সাজঘরে ফেরার আগে ৪৩ বলে করেন ৬২ রান; ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে।

তার বিদায়ের পর দলের হাল ধরেন মরিস। ১৮ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন ২ বল ও ৩ উইকেট বাকি থাকতেই। কোনও চার না হাঁকালেও মরিসের ব্যাট থেকে আসে ৪টি ছক্কার মার। হয়তো আগের ম্যাচে তাকে অবহেলার প্রতিবাদই জানালেন প্রোটিয়া এই অলরাউন্ডার!

আগের ম্যাচের মত এ ম্যাচেও জয়ের জন্য শেষ ওভারে ১২ রানের প্রয়োজন দেখা দেয় রাজস্থানের। টম কারানের করা প্রথম বলে ২ রান নেন ক্রিস মরিস। পরের বলেই হাঁকান ছক্কা। এক বল বিরতি দিয়ে আরও একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজের মুঠোয় করে নেন মরিস।

প্রতিপক্ষের আভেশ খান ৩টি এবং কাগিসো রাবাদা ও ক্রিস ওকস ২টি করে উইকেট লাভ করেন। তবে ম্যাচ সেরা হন অন্যপ্রান্তে ৭ বলে ১১ রান নিয়ে অপরাজিত থাকা উনাদকাটই। যিনি বল হাতে মাত্র ১৫ রান দিয়ে দিল্লীর টপ অর্ডারে কাঁপন ধরিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31