IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> জয়ের লক্ষ্যেই নামছে বাংলাদেশ

জয়ের লক্ষ্যেই নামছে বাংলাদেশ


ধূমকেতু নিউজ ডেস্ক : ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠেই ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ হারের পর এই মুহুর্তে সম্ভবত বাংলাদেশ ক্রিকেট দল মানসিকভাবে সবচেয়ে বেশী বিপর্যস্ত। তবে শ্রীলংকা সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে এখনও সেরাটা দেয়ার আশা করছে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ এখন শ্রীলংকায়। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে আজ বুধবার ক্যান্ডির পেল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে জয়ের লক্ষ্যেই নামছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলাফল এবং নিউজিল্যান্ড সফরে গিয়ে সিমিত ওভারের ক্রিকেটেও টাইগারদের সাম্প্রতিক ব্যর্থতা বাংলাদেশকে একেবারেই বিপন্ন দেশে পরিণত করেছে। তবে চাপটা বলতে গেলে সুনির্দিষ্টভাবে অধিনায়ক মোমিনুলের উপরই বেশী। কারণ তার নেতৃত্বে বাংলাদেশ এখনও পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি টেস্টে জয়ের দেখা পেয়েছে।

তারপরও শ্রীলংয়কার বিপক্ষে প্রথম টেস্টে নামার আগ মুহুর্তে মোমিনুল অতীতে যা ঘটেছে তাতে কোনও চাপ অনুভব করছেন না জানিয়ে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করছেন। বরং তারা বর্তমানের দিকে মনোযোগ দিয়ে নিজেদের সেরাটা দিয়ে ভাল ফলাফল পাবার আশা করছেন।

এক ভিডিও কনফারেন্সে টাইগার অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘আপনারা যদি চাপের কথা বলেন, তাহলে আমি বলব কোনও চাপই আমি অনুভব করছি না। দলও কোনওরকম চাপে নেই।’

তিনি বলেন, ‘আমরা ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে এখানে (শ্রীলংকা) এসেছি। শুধু এই টুকুই জানি, ম্যাচ জয়ের জন্য আমরা সেরাটা দেয়ার চেস্টা করব। যদিও জানি স্বাগতিক শ্রীলংকা বেশ ভাল অবস্থানে রয়েছে। তারা নিজেদের মাঠে খেলতে যাচ্ছে। অপরদিকে শেষ দুই টেস্টে ম্যাচেও আমরা ভাল খেলতে পারিনি। তবে যেটি আমি আগেই বলেছি, ক্রিকেটে অতীতের কথা ভাবার কোন কারণ নেই। আমরা যদি সঠিক ভাবে এবং ৫দিন টানা ভাল খেলতে পারি তাহলে ম্যাচ জিততে পারব।’

গত ১২ এপ্রিল দ্বীপদেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পৌঁছেই তারা তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিল। এরপর নিজেদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছে দুই দিনের অনুশীলন ম্যাচে।

ওই প্রস্তুতি যে খুব একটা ভাল হয়েছে সেটি বলছেন না মোমিনুল। তবে তার ভাষ্যমতে, এই সিরিজের জন্য ভাল প্রস্তুতিই নিয়ে রেখেছে টাইগাররা। মোমিনুল বলেন, ‘আপনি আশা ছেড়ে দিতে পারেন না। আশা নিয়েই আপনাকে বাঁচতে হবে। আমরা শুধুমাত্র অংশগ্রহণ করতে এখানে আসিনি। অর্থাৎ আপনি যদি তেমন লক্ষ্য নিয়েই আসেন, তাহলে না খেলাই ভাল।

পরিস্থিতি যেমনই হোক, আপনি যেখানেই যাবেন, যতই খারাপ খেলেন, বার বার চেষ্টা করতে হবে এবং জয়লাভের আশা থাকতে হবে। আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামতে যাচ্ছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31