IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> রানের পাহাড়, বাংলাদেশের ইনিংস ঘোষণা

রানের পাহাড়, বাংলাদেশের ইনিংস ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ দল। শুক্রবার সকালে নেমেই ৫০০ রান ছাড়াল বাংলাদেশ।

আলোক স্বল্পতায় ২৫ ওভার না খেলেই খেলা শেষ হয় গতকাল। তা না হলে এ দিনই ৫০০ ছাড়াতে পারত।

কোচ ডমিঙ্গোর আশা ছিল, যেহেতু হাতে ৬ উইকেট রয়েছে তো দ্রুত ৫২০ থেকে সাড়ে পাঁচশ পৌঁছে ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ।

সে লক্ষ্যে রান এগিয়ে নিলেও টপাটপ উইকেট পড়তে শুরু করেছে বাংলাদেশের। গত দুই দিনে যেখানে লংকান বোলারদের সাফল্য মাত্র ৪ উইকেট, সেখানে তৃতীয় দিনে প্রথম সেশন শেষ না হতেই আরো ৩ উইকেট শিকার করেছে তার।

একে একে সাজঘরে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। লিটন ফিফটি করলেও বাকিরা হতাশ করেছেন।

মেহেদী ৩ ও তাইজুল ২ রানে করে আউট হয়েছেন। অপরপ্রান্তের মুশফিককে হাত খুলে খেলার সুযোগ করে দেননি তারা।

খেলার এমন অবস্থায় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ৫৪১ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস।

১৫৬ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন মি. ডিপেন্ডেবল মুশফিক।

গতকাল টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়ে আউট হন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।

এ দুজনের ২৪২ রানের জুটি ইতিহাস গড়ল। বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় উইকেটে সবচেয়ে বড় জুটিটি এখন তাদের। এতদিন ধরে রেকর্ডটি দখলে ছিল মুশফিক ও মুমিনুলের।

২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলংকার বিপক্ষেই ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুশফিক-মুমিনুল। এবার সেই রেকর্ড ভাঙল শান্ত-মুমিনুল জুটি।

তবে মাত্র ৫ বল খেললেই জুটিটি বল মোকাবিলার হিসেবে প্রথম স্থানটি দখল করত। বল মোকাবিলার হিসাবে সবচেয়ে বড় জুটিটি মোহাম্মদ আশরাফুল আর মুশফিকের। ২০১৩ সালে শ্রীলংকার গলে পঞ্চম উইকেটে ৫১৮ বল খেলে ২৬৭ রানের জুটি গড়েছিলেন তারা।

সে হিসাবে শান্ত-মুমিনুলের ২৪২ রানের জুটি তালিকায় দ্বিতীয়। পাল্লেকেলে টেস্টে ২৪২ রানের জুটিতে শান্ত ও মুমিনুল খরচ করেছেন ৫১৪ বল।

৫ বল আগেই তাদের জুটি ভেঙে দেন পেসার লাহিরু কুমারা। ১২৪তম ওভারে শান্তকে নিজের ফিরতি বলে ক্যাচে পরিণত করেন কুমারা।

শান্তর সাজঘরে ফেরার পর মুমিনুলও ফেরেন। ৩০৪ বল খেলে ১২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। ধনঞ্জয়ার বলে প্রথম স্লিপে থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল।

দ্বিতীয় দিনে এ দুটি উইকেটই প্রাপ্তি শ্রীলংকার। প্রথম দিনের প্রাপ্তি ছিল একটি। ওয়ানডে মেজাজে খেলা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নার্ভাস নাইনটিতে আউট করেছিলেন বিশ্ব ফার্নান্দো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31