IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> অ্যাটাকিং ব্যাটিংয়ে শুরু বাংলাদেশের

অ্যাটাকিং ব্যাটিংয়ে শুরু বাংলাদেশের

Bangladesh’s Tamim Iqbal reacts after his dismissal during the first Test cricket match between Bangladesh and England at Zahur Ahmed Chowdhury Cricket Stadium in Chittagong on October 21, 2016. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলেই ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে আগের দুই ইনিংসের মতোই অ্যাটাকিং ব্যাটিংয়ে সূচনা করেন তামিম ইকবাল। লাকমলের করা প্রথম ওভারের তৃতীয় বলেই চার মেরে শুভ সূচনা করেন টাইগার ওপেনার।

পরে আরও কয়েকটি বাউন্ডারি মারেন তামিম। যাতে ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪৮ রান। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ৩৭ রানে এবং সাইফ হাসান ৭ রানে ক্রিজে আছেন।

এর আগে ক্যান্ডির পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে মাত্র ১৫ মিনিটে ২৪ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। এসময় রমেশ মেন্ডিস তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিতেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।

মূলত ফিল্ডিং দৈনতা, ফিল্ডারদের নিষ্প্রভতা আর ক্যাচ ছাড়ার দিনে শ্রীলঙ্কার রান পাহাড়ের নিচে পড়েছে বাংলাদেশ। ক্যান্ডিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আজ তৃতীয় দিনের শুরুতেই ডিকওয়েলাকে তুলে নিতেই ৪৯২ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

এর আগে বৃষ্টি আর আলোকস্বল্পতায় শুক্রবার দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৬৫.৫ ওভার। তাসকিন আহমেদের মুগ্ধতা ছড়ানো বোলিং বাদ দিলে এদিনও ছিল স্বাগতিকদের ব্যাটিং দাপট। প্রথম সেশনেই বাংলাদেশ শিকার করে তিনটি উইকেট। দ্বিতীয় সেশনে উইকেট পড়ে দুটি। তৃতীয় সেশনে বৃষ্টি বাগড়া দেওয়ায় খেলাই হয়েছে অল্প।

এক উইকেটে ২৯১ রান নিয়ে খেলতে নেমে দলীয় ৩১৩ রানে তাসকিনের প্রথম শিকারে পরিণত হন লাহিরু থিরিমান্নে। বিদায়ের আগে ২৯৮ বলে ১৪০ রান করেন ক্যারিয়ারের তৃতীয় শতক পাওয়া ওপেনার। ওশাদা ফার্নান্দোও হাঁটছিলেন শতকের পথে। তিনি থামেন ২২১ বলে ৮১ রানের নিখাদ টেস্ট ইনিংস খেলে। তাকে শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউজের ৫, ধনঞ্জয়া ডি সিলভার ২ ও পাথুম নিসাঙ্কার ৩০ রানের ইনিংসের ইতি ঘটলে লঙ্কানদের অলআউট করার সুযোগ সৃষ্টি করে টাইগাররা। তবে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ৮৭ রানের জুটি গড়া নিরোশান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস। ডিকওয়েলা ওয়ানডে মেজাজে ব্যাটিং চালিয়ে যান খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত। ৬৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন এই মারকুটে। আর রমেশ ছিলেন ৫৫ বলে করেছেন ২২।

আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র চার ওভার এক বল খেলে চার-ছক্কা মেরে আরও ২৩ রান যোগ করে বাংলাদেশ দলের সফল বোলার তাসকিনের শিকার হন রমেশ মেন্ডিস। মুশফিকের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৮ বলে ৩৩ রান, যাতে ছিল দুটি চারের মার। তবে অন্যপ্রান্তে একটি ছক্কা আর ৮টি চারের মারে ৭২ বলে ৭৭ করে অপরাজিত থাকেন ডিকওয়েলা।

আজ অবশ্য সেঞ্চুরিও পেতে পারতেন এই মারকুটে উইকেট কিপার ব্যাটসম্যান। ৭৮টা ইনিংস খেলেও যে এখনও কোনও শতকের দেখা পাননি তিনি। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল ডিকওয়েলার জন্য। কেননা, মেন্ডিস আউট হতেই যে ইনিংস ঘোষণা করেন দলনায়ক দিমুথ করুনারত্নে। অর্থাৎ ৭ উইকেটে ৪৯২ রান তুলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করা তাসকিন একাই শিকার করেছেন ৪টি উইকেট। সতীর্থদের সহায়তা পেলে নামের পাশে উইকেটের সংখ্যা আরও বেশি থাকত। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম, স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31