IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> বাংলাদেশের সংগ্রহ ২৪৬

বাংলাদেশের সংগ্রহ ২৪৬

ধূমকেতু নিউজ ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে লড়াকু স্কোর সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডে আজ মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন টাইগার কাপ্তান তামিম। কিন্তু চামিরার বল ঠিকমত পড়তে পারলেন না। তার করা প্রথম বলেই এলবির শিকার হয়ে ১৩ রানেই সাজঘরে টাইগার এই ওপেনার। তামিমের পর তিন নাম্বারে ব্যাট করতে এসে বাংলাদেশকে বিপদে ফেললেন সাকিবও। চামিরার চতুর্থ বলে এলবির শিকার হন সাকিবও।

আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন দাস। এই ম্যাচে ধীরেসুস্থে খেলছিলেন তিনি। কিন্তু অতি সাবধানী ব্যাটিংয়েও টিকতে পারলেন লিটন। ৪২ বলে ২৫ রান তুলে সান্দাকানের বলে ক্যাচ তুলে দেন ডি সিলভার হাতে।

মোসাদ্দেক হোসেন সৈকতের বিদায়ে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। আর দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে স্বাগতিকরা। লক্ষণ সান্দাকানের বলে লেগ সাইডে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক কুশল পেরেরার তালুবন্দি হন মোসাদ্দেক (১০)।

দলের বিপদের মুহূর্তে আবারও হাল ধরেছেন মুশফিকুর রহিম। এক প্রান্ত আগলে রেখে এ তারকা ব্যাটসম্যান ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাটে ভর করেই টিম টাইগার্স এগোচ্ছে ধীরে।

ক্রিজে থাকা মুশফিকের সঙ্গে দলের হাল ধরেছিলেন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে গড়েছেন দারুণ জুটি। দুজনের এই জুটি থেকে আসে ১০৮ বলে ৮৭ রান। প্রথম ম্যাচের মতো এই ম্যাচে আর পারলেন না হাফসেঞ্চুরি কর‍তে। সম্ভাবনা দেখিয়ে ৫৮ বলে ৪১ রান করে ফেরেন সাজঘরে।

লাকশান সান্দাকানকে চার মেরে রানের খাতা খোলেন আফিফ। শুরু থেকেই আফিফ ইনিংস বড় করতে পারেননি শেষ পর্যন্ত। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। উদানার বলে মিড অনে ধরা পড়েন নিসানকার হাতে।

আফিফের পর ক্রিজে এসে টিকতে পারেননি মিরাজও। ডি সিলভার বলে খালি হাতেই সাজঘরে ফিরেছেন তিনি। আগের ম্যাচে রিভার্স সুইপ করতে গিয়ে মাঠ ছেড়েছেন ১৬ রানের আক্ষেপ নিয়ে। এবার আর আক্ষেপ থাকলো না, মুশফিক ঠিকই তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। চার মেরে ১১৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

১১ রানে সাইফউদ্দিন আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফেরেন মিরাজ ও শরিফুল। শেষদিকে একাই লড়তে থাকা মুশফিক ওয়ানডে ক্যারিয়ারে নিজে নবম সেঞ্চুরি তুলে নেন। শেস পর্যন্ত আউট ১২৭ বলে ১২৫ রান তুলে। দুর্দান্ত এই ইনিংসটি ১০টি চারে সাজানো।

এই ম্যাচটিতে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ মিথুনের বদলে এসেছেন মোসাদ্দেক। যিনি ওয়ানডে খেলার সুযোগ পেলেন প্রায় দুই বছর পর! মোসাদ্দেকের সর্বশেষ ওয়ানডেটি ছিল ২০১৯ সালের জুলাইয়ে। সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

এই ম্যাচেই অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। মূলত তাসকিনের বদলে এসেছেন তরুণ এই পেসার। অপর দিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31