IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> আইপিএলের বাকি অংশ সেপ্টেম্বরে

আইপিএলের বাকি অংশ সেপ্টেম্বরে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার কারণে হঠাৎ করে মাঝপথে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের বাকি অংশ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২৯ মে) বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিসিসিআই আরও জানিয়েছে, অক্টোবর ও নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আইসিসিকে সিদ্ধান্ত নিতে আরও সময়ের জন্য অনুরোধ করবে তারা।

কঠোর জৈব-সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও বেশ কয়েকজন খেলোয়াড়-স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় গত ৪ মে স্থগিত করা হয় আইপিএলের চর্তুদশ আসর। স্থগিত হবার পর থেকেই বিভিন্ন দেশের বোর্ড ও আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিসিসিআই। কারণ ব্যস্ত আন্তর্জাতিক সূচীর মধ্যেই বাকী ম্যাচ আয়োজনের সুযোগ পেতে।

গত ১ এপ্রিল থেকে ভারতে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছে। করোনার আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছেই। এ বছরের শেষের দিকে দেশটিতে আরও একটি করোনার ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিসিসিআই জানিয়েছে, দেশে বর্ষা মৌসুমের কারণে আইপিএলের বাকী ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারতে বর্ষা মৌসুমের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনে ‘সর্বসম্মতভাবে’ সিদ্ধান্ত হয়েছে জানা গেছে।

এদিকে, আগামী অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সূচি থাকলেও, তা মহামারির কারণে এখন ঝুঁকির মুখে রয়েছে। বিসিসিআই জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সিদ্ধান্ত নিতে আরও সময় চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী মঙ্গলবার এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা হবার কথা রয়েছে আইসিসির। তারপরও ওইদিন কোনও সিদ্ধান্ত হবার সম্ভাবনা নেই বললেই চলে। টুর্নামেন্টটি অন্য কোথাও হবে কি-না, তা এখনও খোলাসা করা হয়নি। তবে ক্রিকেট কর্মকর্তারা বলেছেন এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে ভেন্যু নিশ্চিত হলেও কবে থেকে আইপিএলর বাকী অংশ শুরু তা জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত আসরটি চলতে পারে। স্থগিত হবার আগ পর্যন্ত ২৯টি ম্যাচ মাঠে গড়িয়েছে। এখনও বাকী ৩১টি ম্যাচ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31