IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটন
Home >> খেলা >> টি-২০ ও বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির

টি-২০ ও বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপ ১০টি দলের বদলে ১৪টি দল নিয়ে হবে বলে জানিয়েছে আইসিসি। ২০২৪ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে। অর্থাৎ, বড় হচ্ছে বিশ্ব ক্রিকেটের পরিধি।

আইসিসি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আইসিসি জনিয়েছে, ‘২০২৭ এবং ২০৩১ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। মোট ৫৫টি ম্যাচ হবে’।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু গতবার, অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে। মোট ৮টি দল নিয়ে হবে মিনি বিশ্বকাপ।

এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এমাসেই সিদ্ধান্ত হবে জানিয়ে আইসিসি বিবৃতিতে লিখেছে, ‘আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728