IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> টাইগার্স নামে আসছে ছায়া দল

টাইগার্স নামে আসছে ছায়া দল

ধূমকেতু নিউজ ডেস্ক : খারাপ খেলার জন্য জাতীয় দল থেকে বাদ পড়লেও এখন আর হতাশ হতে হবে না সাব্বির রহমান রুম্মন ও ইমরুল কায়েসদের মতো তারকাদের। জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের যথাযথ অনুশীলনের সুযোগ দিতে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে ‘ছায়া জাতীয় দল’ গঠন করবে বিসিবি।

মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘এই দল গঠনের মূল উদ্দেশ্য হলো জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটারদের তৈরি করে রাখা। কারণ অনেক সময় দেখা যায় কোনো ক্রিকেটার চোটাক্রান্ত হয়। এ সময় হঠাৎ করেই বাইরে থেকে কোনো ক্রিকেটারকে দলে নিতে হয়। তখন দেখা যায় ওই ক্রিকেটার অপ্রস্তুত।’

‘তারা যেন প্রস্তুতির মধ্যে থাকেন তাই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে জাতীয় দলের ‘ছায়া দল’ গঠন করা হবে। তাদেরকে সব সময় খেলার মধ্যে রাখতে পারলে জাতীয় দল সেখান থেকেও সার্ভিস পাবে’ বলেন পাপন।

‘আপাতত জাতীয় দলের কোচের সরাসরি নির্দেশনায় স্থানীয় কোচদের অধীনেই ছায়া দলের অনুশীলন চলবে। জাতীয় দলের মতোই অনুশীলনের সুবিধা পাবেন এই দলের ক্রিকেটাররাও’ বলে জানান বিসিবি সভাপতি।

এর আগে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বিসিবি। এছাড়াও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ।

আইসিসির আগামী ইভেন্ট উইন্ডোতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ জানিয়ে পাপন বলেন, ‘বিশ্বকাপ মেনস ইভেন্টের জন্য ভেন্যু থাকতে হবে ১০টি। এটা এখন বাংলাদেশের জন্য অনেক কঠিন। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে কম ভেন্যু লাগে। এ কারণে সেখানে আলাদাভাবে বিড করা যাবে। বিশ্বকাপ যৌথভাবে বিড করব। এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে মিলে আমরা একসঙ্গে বিড করব।’

আইসিসির ঘোষিত উইন্ডোতে ২০২৫ ও ২০২৯ সালে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ২০২৭ ও ২০৩১ সালে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ। সভায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

চুক্তির আওতায় আনা হয়েছে ২২ নারী ক্রিকেটারকেও। জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির আনুষ্ঠানিকতাও দ্রুতই সম্পন্ন করবে বলে জানিয়েছে বিসিবি।

এছাড়াও নতুন চুক্তিতে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31