IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লুইস ঝড়ে প্রতিশোধ নিলো উইন্ডিজ

লুইস ঝড়ে প্রতিশোধ নিলো উইন্ডিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আগেই হুমকি দিয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্টে হারানোর প্রথশোধই নিলো ক্যারিবীয়রা। এভিন লুইসের ব্যাটিং সাইক্লোনে রীতিমত উড়ে গেল প্রোটিয়ারা।

গতরাত (২৭ জুন) ১২টায় গ্রেনাডার সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উইন্ডিজ। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করে প্রোটিয়ারা। চতুর্থ ওভারেই তুলে ফেলে ৩৩টি রান।

তবে স্পিনার ফ্যাবিয়েন অ্যালেন ও রাসেলের দুরন্ত বোলিংয়ে দারুণ শুরু করা রিজা হেনড্রিকস ১৭, কুইন্টন ডি কক ৩৭ ও টেম্বা বাভুমা ২২ রান করে আউট হলে ৯৫ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পরে আরও তিনটি উইকেট হারালেও রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটিং কারিশমায় দেড়শ পার করে সফরকারীরা।

ডুসেনের ঝোড়ো ফিফটিতে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ডুসেন। তার ৩৮ বলের এই ইনিংসে ছিল দুটি ছয়ের সঙ্গে চারটি চারের মার। ক্যারিবীয়দের পক্ষে ফ্যাবিয়েন অ্যালেন ও ডোয়াইন ব্রাভো ২টি করে এবং আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার একটি করে উইকেট লাভ করেন।

টেস্টে হেরে তেঁতে থাকা জবাব দিতে নেমেই শুরু করে ব্যাটিং তাণ্ডব। মাত্র ৭ ওভারেই ৮৫ রান তুলে ফেলেন দুই মারকুটে ওপেনার আন্দ্রে ফ্লেচার ও এভিন লুইস। এসময় রান আউটের শিকার হয়ে মাত্র ১৯ বলে ৩০ রান করা ফ্লেচার ক্রিজ ছাড়লেও তাণ্ডব অব্যাহত রাখেন লুইস।

ছক্কা-চারের সাইক্লোন বইয়ে দিয়ে মাত্র ২২ বলেই তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম এবং ২৫ বলের কম খেলা পঞ্চম ফিফটি। তাবরেইজ শামসির শিকার হওয়ার আগে ক্রিস গেইলের সঙ্গে গড়েন ২৯ বলে ৩৯ রানের জুটি। যাতে দলীয় ১২৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

৩৫টি বল মোকাবেলায় ৭টি ছক্কা ও চারটি চারের মার মেরে প্রায় ২০৩ স্ট্রাইকরেটে ৭১ রান করে বিদায় নিলে থেমে যায় লুইস ঝড়। তবে তার আগে গেইলের পর সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূরণ করেন লুইস। ৩৪টি ইনিংস খেলে হাজার রান করেন গেইল, তার থেকে একটি ইনিংস বেশি ব্যাট করে সেই মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবীয় এই ওপেনার।

লুইসের ফেরার পর আর কোনও বিপদ হতে না দিয়ে পাঁচ ওভার হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। গেইল ২৪ বলে তিনটি ছক্কা ও একটি চারে ৩২ রান করে এবং রাসেল ১২ বলে সমান সংখ্যক ছক্কা-চারে ২৩ রান করে অপরাজিত থাকেন। তবে ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে লুইসের হাতেই।

এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। আগামীকাল ২৮ জুন রাত ১২টায় একই মাঠে অনুষ্ঠিত হবে দুদলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31