IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> খেলা >> টপ নিউজ >> সাকিবকাণ্ডে পদত্যাগ করা আম্পায়ারকে নিয়ে গুঞ্জন

সাকিবকাণ্ডে পদত্যাগ করা আম্পায়ারকে নিয়ে গুঞ্জন

ধূমকেতু নিউজ ডেস্ক : সাকিব-মাহমুদউল্লাহর দিকে আঙুল তুলে ‘গুডবাই আম্পায়ারিং’ বলে দিলেন বিসিবির আম্পায়ার ও সাবেক ক্রিকেটার মুনিরুজ্জামান টিংকু।

এ নিয়ে গণমাধ্যম ও ক্রিকেটপাড়ায় হইচই পড়ে গেছে।

কারণ ডিপিএলের ওই দুটি ম্যাচে সাকিব ও রিয়াদ যে দুই আম্পায়ারের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন, তাদের কেউ নন মুনিরুজ্জামান।

তিনি ভুক্তভোগী না হয়েও কেন এমন সিদ্ধান্ত নিলেন?

বিষয়টি আম্পায়ারদের জন্য অপমানজনক জানিয়ে তার এমন সিদ্ধান্ত একরকম ‘প্রতিবাদ’ বলে জানিয়েছেন মুনিরুজ্জামান।

মুনিরুজ্জামান বলেছেন, ‘সম্মান একটা বড় বিষয়। আর কাজের পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এই দুটো কারণেই আমি আম্পায়ারিং ছাড়ছি।’

তবে মুনিরুজ্জামানের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। সাকিব-রিয়াদদের আচরণ প্রশ্নবিদ্ধ করা এ আম্পায়ারকে নিয়ে কিছু কথা ভাসছে বাতাসে।

গুঞ্জন উঠেছে— পদত্যাগের আড়ালে ঘটনা অন্যদিকে মোড় ঘোরাতে চাইছেন না তো মুনিরুজ্জামান টিংকু?

কারণ বেক্সিমকো ফার্মার মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন মুনিরুজ্জামান। যেটির ব্যবস্থাপনা পরিচালক বিসিবিপ্রধান।

এমন গুঞ্জন বিষয়ে অবশ্য হতাশ বা বিস্মিত নন মুনিরুজ্জামান। বিষয়টি যে যার মতো ভাবুক তাতে কষ্ট পাওয়ার কিছু নেই তার। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি।

মুনিরুজ্জামান সাফ জানিয়ে দিলেন, ‘চাকরির বিষয়টি টেনে এনে এটা যদি বলেন, তা হলে আর সম্মান নিয়ে কথা বলে লাভটা কী? আমার মধ্যে এটা কাজ করেনি। অনেকের চিন্তায় আসতে পারে। আমার মধ্যে সেটি নেই। আমার ইনটেনশন ছিল না। কিন্তু মানুষের ধারণা বা বিশ্বাসকে তো আর আমি বদলাতে পারব না। তবে একটা জিনিস বলতে পারি— আমি ভয় পাই না। এটা এক ধরনের প্রতিবাদ জানিয়েছি আমি। আমার আত্মমর্যাদাবোধ রক্ষার একটা চেষ্টাও বলতে পারেন। ’

পদত্যাগের আড়ালে ঘটনা অন্যদিকে মোড় ঘোরানোর বিষয়ে মুনিরুজ্জামান জানান, ‘এমন কিছু নয়। তবে তার আম্পায়ারিং ছাড়ার ঘোষণায় ঘরোয়া লিগে একটা ভালো পরিবর্তন আসছে।

তিনি বলেন, ‘আমার প্রতিবাদের একটা ফল আমি ইতোমধ্যে পেয়েছি। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট প্রথমবারের মতো আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ারদের সঙ্গে বসেছেন। কিছুটা কাজ হয়েছে। প্রফেশনাল অ্যাপ্রোচেও চেঞ্জ আনার কথা বলা হচ্ছে।’

প্রসঙ্গত আন্তর্জাতিক প্যানেলে থাকা বাংলাদেশের চার আম্পায়ারের পর আর যাদের ভালো আম্পায়ার হিসেবে ধরা হয়, তাদেরই একজন মুনিরুজ্জামান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মুনিরুজ্জামান সব মিলিয়ে ১৩টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ক্যারিয়ারে উইকেটকিপার-ব্যাটসম্যান ছিলেন তিনি। রাজশাহী ও বরিশালের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মুনিরুজ্জামান টিংকু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31