IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> ‘ম্যারাডোনার চেয়ে পেলে ভালো’, তিনবার বললেই মেসির সঙ্গে চুক্তি করবে ক্লাব!

‘ম্যারাডোনার চেয়ে পেলে ভালো’, তিনবার বললেই মেসির সঙ্গে চুক্তি করবে ক্লাব!

ধূমকেতু নিউজ ডেস্ক : আয়নার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসিকে তিনবার বলতে হবে- দিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার।

এটা করলেই মেসির সঙ্গে চুক্তিতে যাবে ইবিস স্পোর্টস নামে ব্রাজিলের একটি ক্লাব।

চুক্তিপত্রে একটি ক্লাবের এমন শর্ত পড়ে যে কেউ হেসে কুটিকুটি হবেন। কিন্তু যখন জানবেন, এমন শর্ত রেখে মেসিকে চাইছে বিশ্বের সবচেয়ে বাজে একটি ক্লাব, তখনই হাসি থেমে যাবে সবার।

এও কী সম্ভব! যদিও অনেকে বলছে, নিছক মজার ছলে এমনটা করেছে ইবিস ক্লাব।

জানা গেছে , ক্লাবটিকে ‘বিশ্বের সবচেয়ে বাজে ক্লাব’ বলা হয়। কারণ টানা প্রায় ৩ বছর ১১ মাস কোনো ম্যাচই জেতেনি তারা। আর এতে তারা গর্বিত!

উল্লেখ্য, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ৩০ জুন।

১ জুলাই থেকে ফ্রি এজেন্ট খেলোয়াড় মেসি। অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়াই যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি।

এই সুযোগে মেসিকে পেতে উঠে পড়ে লেগেছে ম্যানসিটি, পিএসজি, জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবগুলো।

এদিকে ফ্রি ট্রান্সফার দেখে সুযোগটা লুফে নিতে চাইছে ইবিস স্পোর্ট ক্লাবও।

‘বস্তাপচা’ ক্লাবটি ৬টি অদ্ভূত শর্ত দিয়ে ফুটবলের জাদুকরকে পেতে চাইছে।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তারা লিখেছেন— ‘আজ (বুধবার) বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে নতুন ক্লাবে যুক্ত হবেন মেসি। স্বাক্ষর করুন, মেসি।’

পোস্টের সঙ্গে একটি চুক্তিপত্রের ছবি সংযোজন করেছে ইবিস স্পোর্ট ক্লাব, যেখানে ছয়টি অদ্ভুত শর্ত লেখা রয়েছে।

এসব শর্ত মেনে নিয়ে মেসি চুক্তিপত্রে সাক্ষর করতে আহ্বান জানিয়েছে ইবিস স্পোর্ট ক্লাব।

প্রথমটি হলো— মেসির সঙ্গে চুক্তিটি হবে ১৫ বছরের, যা শুরু হবে ১ জুলাই থেকে। মেসির পারিশ্রমিক হবে ক্লাবের আয়ের ওপর ভিত্তিতে।

দ্বিতীয়ত ক্লাবের হয়ে বেশি বেশি গোল করতে পারবেন না মেসি। চ্যাম্পিয়ন হওয়াও যাবে না। এতে ইবিস স্পোর্ট ক্লাবের পরাজয়ের বিশেষ ‘ঐতিহ্য’ক্ষুণ্ন হবে।

তৃতীয়ত ইবিস স্পোর্ট ক্লাবে বার্সেলোনার মতো ১০ নম্বর জার্সি পরতে পারবেন না মেসি। কারণ ইবিসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মাউরো শাম্পু। যিনি ১৯৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত খেললেও, কোনো গোল করেননি। তার সম্মানে সেই জার্সি আর কাউকে দেওয়া হবে না।

আর শেষেরটি হলো – আয়নার সামনে দাঁড়িয়ে মেসির মুখে স্বদেশি কিংবদন্তি ম্যারাডোনাকে খাটো করে ব্রাজিলের কালোমানিক পেলের প্রশংসা শোনা।

ইবিস ক্লাবের এমন হাস্যকর ও অদ্ভূত প্রস্তাবনায় মেসি বা বার্সেলোনা থেকে কোনো মন্তব্য আসেনি।

তথ্যসূত্র: টুইটার, টুডে ইন ২৪

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31