IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> খেলা >> টপ নিউজ >> ৮ ওভার হাতে রেখেই ভারতকে হারাল শ্রীলংকা

৮ ওভার হাতে রেখেই ভারতকে হারাল শ্রীলংকা

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে জিতল শ্রীলংকা। তাও আবার ৮ ওভার হাতে রেখে!

এতে হোয়াইটওয়াশ এড়ানো গেলেও সিরিজ হারের তেতো স্বাদ নিতেই হচ্ছে দাসুন সানাকার দলের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি ৩ উইকেটে নিজের করে নিল স্বাগতিক শ্রীলংকা।

বৃষ্টিতে ৩ ওভার কমে যায় ৪৭ ওভারে নেমে আসে ম্যাচ।

আগে ব্যাট করতে নেমে স্পিনবান্ধব উইকেটে তালগোল পাকিয়ে ফেলে ভারতীয় ব্যাটসম্যানরা।

লঙ্কান দুই স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রমার তোপে ২২৫ রানেই অলআউট হয় টিম ইন্ডিয়া।

ফিফটি আসেনি একটিও। ১ রানের জন্য ওপেনার পৃথ্বী শকে ফিফটি বঞ্চিত করেন লঙ্কান অধিনায়ক সানাকা।

জয়াবিক্রমার ঘূর্ণিতে ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দিয়ে ৪ রানের জন্য ফিফটি বঞ্চিত হন সাঞ্জু স্যামসনও।

এছাড়া ধনাঞ্জয়ার ঘূর্ণিতে এলবিডব্লিউ হওয়ার আগে ৪০ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। আর বাকিরা বিশের কোটা পার হতে পারেননি।

৩টি করে উইকেট নিয়েছেন ধনাঞ্জয়া ও জয়াবিক্রমা, দুটি নিয়েছেন দুশমন্ত চামিরা। চামিকা করুণারত্নে ও শানাকা দুজন মিলে ১৪ ওভারে মাত্র ৫৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

২২৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসার ফিফটিতে সহজ জয়ের পথেই এগোচ্ছিল শ্রীলংকা।

৯৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ওপেনার আভিস্কা। ১২ বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাজাপাকসে।

১ উইকেট হারানোর পর আভিস্কা- রাজাপাকসার জুটি ১৪৪ রান পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এ দুজন আউট হয়ে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ৭০ রান যোগ করতে আরো ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়েন রমেশ মেন্ডিস ও আকিলা ধনাঞ্জয়া। ৮ ওভার তথা ৪৮ বল বাকি থাকতেই ভারতকে ৩ উইকেটে হারায় শ্রীলংকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিল ভারত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31