IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> নেপালে খেলতে যাচ্ছেন আফ্রিদি

নেপালে খেলতে যাচ্ছেন আফ্রিদি

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক থেকে অবসর নিলেও এখনও ২২ গজের মাঠ ছাড়েননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুম আফ্রিদি।

দেশে-বিদেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিগুলোতে তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই খেলে যাচ্ছেন ৪৪ বছরের এই সাবেক অলরাউন্ডার।

এবার নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন শহীদ আফ্রিদি। নেপালের তারকা লেগস্পিনার সন্দিপ লামিছানের ডাকে সাড়া দিয়েছেন আফ্রিদি। দুজন একসঙ্গে খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের কির্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। যেখানে কাঠমান্ডু কিংস এলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি।

মূলত লামিছানের আমন্ত্রণেই নেপালে খেলতে যাচ্ছেন আফ্রিদি। এরআগে লামিছানে ও আফ্রিদি পরস্পরের বিপক্ষে খেলেছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে। সেখান থেকেই সখ্যতা।

আফ্রিদি বলেছেন, ‘কাঠমান্ডুতে এটাই আমার প্রথম সফর হবে। আমি এই সফরকে ঘিরে রোমাঞ্চিত। আশা করছি ভালো সময় কাটবে।’

এসময় সংবাদ মাধ্যমের এক কর্মী তাকে প্রশ্ন করেন, এভারেস্ট প্রিমিয়ার লিগে কয়টি ছক্কা মারবেন? উত্তরে হাসি দিয়ে আফ্রিদি বলেন, ‘এটা নির্ভর করছে প্রতিপক্ষের বোলিংয়ের ওপর। তবে আমি আমার সেরাটা দিয়ে নেপালের মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করব।’

আফ্রিদির আগমনীবার্তা পেয়ে উচ্ছ্বসিত তরুণ লামিছানে। এক ভিডিওবার্তায় আফ্রিদিকে স্বাগত জানিয়ে লামিছানে বলেন, ‘কাঠমান্ডু কিংস এলেভেনে স্বাগতম। ছেলেরা আপনাকে মাঠে দেখতে উদগ্রীব। আমি জানি, নেপালে আপনার দারুণ সময় কাটবে। আপনাকে দলে দেখার জন্য তর সইছে না।’

পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওডিআই ও ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। তিন ফরম্যাটে মিলিয়ে আন্তর্জাতিকে আফ্রিদির সংগ্রহ ১১১৯৬ রান। আর তিন ফরম্যাটে মিলিয়ে তিনি উইকেট শিকার করেছেন ৫৪১টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31