IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> পিএসজির সঙ্গে ‌চুক্তি করলেন মেসি

পিএসজির সঙ্গে ‌চুক্তি করলেন মেসি

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসির পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটিই এখন সত্যি পরিণত হল। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর খবর বের হয় পিএসজিতেই যাচ্ছেন মেসি। সবশেষ ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। দ্রুতই ঘোষণা চলে আসবে। এর মধ্যে যা জানা যাচ্ছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।

বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজির আক্রমণভাগ আগে থেকেই দারুণ শক্তিশালী। সঙ্গে মেসি যোগ দিলে অনেকের মতেই দলটির আক্রমণত্রয়ী হয়ে উঠবে আরও বিধ্বংসী।

বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলায় রেকর্ড ৩৫টি শিরোপা জয়ী মেসিকে পেলে দলটির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও হয়তো এবার পূরণ হবে।

বার্সেলোনার হয়ে ৬৮২ গোল করে ক্লাবটির ইতিহাসে রেকর্ড গোলদাতা মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। আরও অনেক রেকর্ডের মালিক মেসির ইন্সট্রগ্রামে অনুসারী প্রায় সাড়ে ২৪ কোটি। বানিজ্যিক দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানের জন্যও হতে পারে মেসির সেখানে যোগ দেওয়া অনেক বড় সুখবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31