IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> আইপিএলে দল কিনতে কত টাকা লাগে?

আইপিএলে দল কিনতে কত টাকা লাগে?


ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট আবির্ভাবের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। তারই একবাজারি সংস্করণ হলো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট। এ লিগের জনপ্রিয়তা আকাশচুম্বি।

আগে যাদের ক্রিকেট নিয়ে অতটা আগ্রহ ছিল না, তারাই এখন ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি ঝুঁকছেন। ক্রিকেটকে বিনোদনের পাশাপাশি অনেকে বাণিজ্যিকভাবেও নিচ্ছেন।

যাদের হাজার হাজার কোটি টাকা আছে, তারা চাইলেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিনতে পারেন।

২০২২ সালে ৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে আইপিএল অনুষ্ঠিত হবে। সেই হিসাবে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হবে। নতুন দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে এখন ২ হাজার কোটি টাকা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, যারা ফ্র্যাঞ্চাইজি মালিক হতে আগ্রহী তাদের এখন ৭৫ কোটি টাকা দিয়ে বিড ডকুমেন্টস কিনতে হবে।

যাদের বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তারও বেশি আর্থিক লেনদেন হয় তারাই আইপিএলের দল কেনার জন্য বিডে অংশ নিতে পারবে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, যে কেউ ৭৫ কোটি টাকা দিয়ে বিড ডকুমেন্টস কিনতে পারে। প্রথম ২টি নতুন দলের বেসপ্রাইস ১৭০০ কোটি টাকা রাখার ভাবনা ছিল, পরে সেটা ২০০০ কোটি টাকা করা হয়েছে৷

২০২২ সালে আহমেদাবাদ নামে আইপিএলে একটি দল থাকবে। এছাড়া পুনে ও লখনৌয়ের মধ্য থেকে আরেকটি ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে। এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্ট নামে পুনেরই একটি দল আইপিএলে অংশ নিয়েছিল।

সেই ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি এবারো বিডে অংশ নিতে পারেন। আর আহমেদাবাদের মালিকানা পেতে আগ্রহী শিল্পপতি গৌতম আদানি। যদিও এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।

আগামী বছরের আইপিএল দল দুটি বাড়লে ম্যাচ সংখ্যাও বেড়ে ৬০ থেকে ৭৪ হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31