IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> ১৬ পদের প্রার্থী তালিকা চূড়ান্ত

১৬ পদের প্রার্থী তালিকা চূড়ান্ত


ধূমকেতু নিউজ ডেস্ক : বহুল আলোচতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর। এবারের নির্বাচনে ভোটাভুটি হবে মোট ১৬টি পদে। সেই লক্ষ্যে যাচাই-বাছাই শেষে ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে প্রার্থী তালিকা।

জানা গেছে, যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্য থেকে কারও মনোনয়নপত্রই বাতিল হয়নি। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শওকত আজিজ রাসেল। ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) আম্বার স্পোর্টিংয়ের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

এদিকে, নির্দিষ্ট সংখ্যক পদের বিপরীতে একধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ কাউন্সিলর। তারা হলেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে আ. জ. ম নাসির উদ্দিন, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শেখ সোহেল, যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে কাজী ইনাম আহমেদ, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আলমগীর খান ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আনোয়ারুল ইসলাম।

এছাড়াও মোট ২৫টি পরিচালক পদের মধ্যে দুটি পদ নির্ধারিত হবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে আসবেন ২ জন বোর্ড পরিচালক। নির্বাচনের ২৩টি পদের মধ্যে ৭টি পদে ভোটাভুটি হবে না। বাকি ১৬টি পদের জন্য কোন ক্যাটাগরিতে কারা লড়ছেন, একনজরে দেখে নেয়া যাক।

ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি ক্যাটাগরিতে ঢাকা বিভাগের দুটি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ৪ জন। তারা হলেন- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তানভীর আহমেদ টিটু, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নাঈমুর রহমান দুর্জয়, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সৈয়দ আশফাকুল ইসলাম ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার মো. খালিদ হোসেন।

এই ক্যাটাগরিতে নির্বাচন হবে রাজশাহী বিভাগে। সেখানে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ২ জন। তারা হলেন- রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে খালেদ মাসুদ পাইলট ও পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মো. সাইফুল আলম স্বপন চৌধুরী।

ক্যাটাগরি-২ এর আওতায় মোট পদ আছে ১২টি। বিপরীতে ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি রয়েছেন ১৬ জন। তারা হলেন- বর্তমান বোর্ড সভাপতি আবাহনী লিমিটেডের নাজমুল হাসান পাপন, গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নজিব আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাসুদুজ্জামান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ রশীদ নিজাম, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের সাইফুল ইসলাম ভুঁইয়া, কাকরাইল বয়েজ ক্লাবের মো সালাহউদ্দিন চৌধুরী, শেখ জামাল ক্রিকেটার্সের ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক, আজাদ স্পোর্টিং ক্লাবের মো. এনায়েত হোসেন, সূর্য তরুণ ক্লাবের ফাহিম সিনহা, ফেয়ার ফাইটার্স স্পোর্টস ক্লাবের ইফতেখার রহমান, ঢাকা এসেটসের মনজুর কাদের, মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের মোহাম্মদ আব্দুর রহমান, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির রফিকুল ইসলাম ও আসিফ শিফা ক্রিকেট একাডেমির মনজুর আলম মঞ্জু।

ক্যাটাগরি-৩ এর একটি পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছেন ২ জন। দুজনই দেশের ক্রিকেটে ব্যাপক পরিচিত মুখ। তারা হলেন- সাবেক ক্রিকেট খেলোয়াড় হিসেবে খালেদ মাহমুদ সুজন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে নাজমুল আবেদিন ফাহিম।

আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান দুই পরিচালক সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31