IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীর
Home >> খেলা >> টপ নিউজ >> ফাইনালের আরও কাছে পৌঁছে গেল সাকিবের কলকাতা

ফাইনালের আরও কাছে পৌঁছে গেল সাকিবের কলকাতা

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন সাকিব। তাতে ফাইনাল খেলার আরও কাছে চলে গেল নাইটরা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিতলেই স্বপ্নের ফাইনাল খেলবে মরগানের দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার রাতে কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে কোহলিরা। এরপর ভালো সূচনার পরও শেষ দিকে কিছুটা খেই হারালেও শেষ পর্যন্ত নাইটরা ১৯.৪ ওভারে চার উইকেট হাতে রেখেই রোমাঞ্চকর জয়লাভ করে। কোলকাতার এই জয়ে ছিটকে পড়ে কোহলির ব্যাঙ্গালুরু

তাতে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চূর্ণ হলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। বরাবরই তারকাসর্বস্ব দল নিয়ে ট্রফি ছুঁতে না পারা ব্যাঙ্গালুরু এবারও ফিরছে আক্ষেপ নিয়ে। শেষ ওভার পর্যন্ত চেষ্টা করেও মরগানদের আটকাতে পারেননি বিরাট কোহলি।

১৩৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কলকবাতার শেষ ওভারে দরকার ছিল ৭ রান। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সব উত্তেজনা পানি করে দেন সাকিব। জয়সূচক এক রানও আসে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে। ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন সাকিব।

শুরুতেই রান পায় কলকাতা। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন ভেঙ্কাটেশ আয়ার ও শুভমন গিল। ১৮ বলে ২৯ রান করে গিল ও ৩০ বলে ২৬ রান করে আউট হন আয়ার। ১৫ বলে ২৬ রান করেন নারিন। মাঝে ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল কলকাতা। তবে সাকিব আর মরগান (৫) দলকে বিপদে পড়তে দেননি। ইনিংসের ২ বল বাকি থাকতে কলকাতা পায় ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে প্রথম ওভারেই সাকবের হাতে বল তুলে দেন অধিনায়ক মরগান। প্রথম ওভারে ৭ রান দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন সাকিব। নিজের পরের ওভারে এসে দেন মাত্র ৪ রান।

বেঙ্গালুরুকে ভালো শুরু এনে দেন দেবদূত পাড্ডিকেল ও অধিনায়ক কোহলি। ৪৯ রানের উদ্বোধনী জুটির পর সাজঘরে ফেরত যান পাড্ডিকেল। এরপরই চেপে ধরেন কলকাতার স্পিনাররা। সাকিব, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের ঘূর্ণি সামলাতে পারেননি কোহলিরা।

ষষ্ঠ ওভারের প্রথম বলেই ২১ রান করা পাড্ডিকালকে সাজঘরে পাঠিয়ে দেন লকি ফার্গুসন। আর সুনিল নারিনের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৩৯ রান করেন কোহলি। এরপর শ্রিকার ভারতকে ৯ রানে সাজঘরে পাঠিয়ে দেন নারিন।

ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ১১ রান আর ম্যাক্সওয়েল করেন ১৫ রান। এর বাইরে ১৩ রান আসে শাহবাজ আহমেদের ব্যাট থেকে। শেষদিকে হার্শাল প্যাটেলের ৮ রানের সুবাদে ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ১৩৮।

কলকাতার পক্ষে সবচেয়ে সফল সুনিল নারিন। ২১ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। পেসার লকি ফার্গুসনের শিকার দুই উইকেট। কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৪ রান খরচ করেন সাকিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31