IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> বাঘায় শেখ রাসেল স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে দুর্গাপুরের জয়

বাঘায় শেখ রাসেল স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে দুর্গাপুরের জয়

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অগনিত দর্শকদের উপস্থিতিতে শেখ রাসেল প্রাইজমানি ফুটবল টুর্নামেণ্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর ভোরের আলো বনাম পুঠিয়া ফুটবল একাদশ এর মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।এতে টাইব্রেকারে ১-০ (এক-শূন্য) গোলে জয়লাভ করেন দুর্গাপুর ভোরের আলো ফুটবল একাদশ। এ খেলাটির ধারা-বিবরণী উপস্থাপন করে দর্শকদের মনজয় করেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। 

মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই খেলা মঞ্চে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাপাতুল্লা সরকার, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সহ অত্র এলাকার হাজার-হাজার দর্শক।

এ খেলায় পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু হাজার-হাজার দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি এই মাঠে এসে অগনিত মানুষের মাঝে প্রাণের উচ্ছাস লক্ষ করছি। মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর যুবকরা খেলা-ধুলা করতে পারেনি। আমার বিশ্বাস, বর্তমান সমাজের যুবকরা মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসবে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।   

উক্ত খেলায় ধারা বিবরণী শেষে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ক্রিয়াই শক্তি-ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। প্রতিপাদ্য বিষয় নিয়ে বাঘার মনিগ্রামবাসীর আয়োজনে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতি প্রাইজমানি খেলা ছাড়াই বাঘা থানা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানায়। 

তিনি বলেন, দীর্ঘ সময়ের এ খেলায় যারা সারাক্ষণ পা দিয়ে বলকে লাথি মেরেছে তারাই আবার বলে চুমু খেয়ে টাইব্রেকারে সুট করেছে। এ সুটে দুর্গাপুর ভোরের আলো ফুটবল একাদশ-পুঠিয়া ফুটবল একাশদকে এক-শূন্য গোলে পরিজিত করে ফাইনালে উঠেছে।

এই খেলাটি পরিচালনার করেন রাজশাহীর সুনাম ধন্য রেফরি মেহেদী হাসান। এ ছাড়াও সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন মারুফ এবং আব্দুল খালেক। 

খেলাকমিটি সূত্রে জানা গেছে, আগামি বৃহস্পতিবার এ খেলার দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত প্রতিযোগিতা (ফাইনাল) খেলায় এ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিন-তিনবারের নির্বাচিত চারঘাট-বাঘার সাংসদ ও গণমানুষের নেতা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম।  

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31