IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায়


ধূমকেতু নিউজ ডেস্ক : টানা তিন পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হলো টাইগারদের। মঙ্গলবার (২ নভেম্বর) সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এই জয়ে সেমিফাইনালের দৌঁড়ে বেশ ভালোভাবেই টিকে রইলো দক্ষিণ আফ্রিকা। ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো দক্ষিণ আফ্রিকা। আর ৪ খেলায় ৪ হারে খালি হাতে টেবিলের তলানিতে বাংলাদেশ।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই পেসার এনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদার বোলিং তোপের মুখে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৮ দশমিক ২ ওভার ব্যাট করতে পারে টাইগাররা। এরমধ্যে ৫৯টি বলই ডট হয়। জবাবে ৩৯ বল বাকী রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা। প্রথম তিন ম্যাচে হেরে যাওয়ায় সপ্তম বিশ্বকাপের সেমিফাইনাল খেলা একরকম আগেই শেষই হয়ে যায় টাইগারদের। তবে অনেক যদি ও কিন্তুর উপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। শেষ দুই ম্যাচে জিতলেও গ্রুপের অন্যান্য দলগুলোর হার সেমির লাইন-আপে সুযোগ করে দিতে পারে বাংলাদেশকে।

এমন সমীকরণ মাথায় নিয়ে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয় শামীম হোসাইন ও নাসুম আহমেদের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসর থেকেই ছিটকে গেছেন সাকিব।

যাইহোক, দেখেশুনে খেলার পথে প্রথম তিন ওভার বিপদ ছাড়াই পার করে দেন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করা দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাস। এসময় ২টি চারে ১৭ রান ওঠে বাংলাদেশের স্কোর বোর্ডে। ১টি করে চার আসে দুই ওপেনারের ব্যাট থেকে। তবে চতুর্থ ওভারে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ওভারের পঞ্চম বলেই নাইমকে শিকার করেন রাবাদা। ১১ বলে ৯ রান করে আউট হন এই ওপেনার।

দলীয় ২২ রানে নাইমের বিদায়ে ক্রিজে আসেন সৌম্য সরকার। ইনসুইং ইয়র্কার করেন রাবাদা। বল লাগে সৌম্যর পায়ে। দক্ষিণ আফ্রিকার লেগ বিফোরের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সৌম্যকে খালি হাতেই প্যাভিলিয়নে ফেরত পাঠায় প্রোটিয়ারা। ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আবারো দক্ষিণ আফ্রিকাকে উইকেট শিকারের আনন্দে মাতান রাবাদা। রাবাদার বাউন্সারে পরাস্ত হয়ে গালিতে রেজা হেনড্রিকসকে ক্যাচ দেন মুশফিকুর রহিম।

সৌম্যের মত খালি হাতে ফেরেন মুশফিকও। রাবাদার সঙ্গে এরপর উইকেট শিকারের মিছিলে যোগ দেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার এনরিখ নরকিয়া। ইনিংসের অষ্টম ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট তুলে নেন নরকিয়া। ঘাড়ের ওপর ওঠা সেই বাউন্সার সামলাতে না পেরে আত্মসমর্পন করেন মাহমুদুল্লাহ। আউট দিয়েছিলেন নন-স্ট্রাইকের আম্পায়ার। তবে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৯ বলে ৩ রান করা মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহর বিদায়ে উইকেটে আসেন আফিফ হোসাইন। ডোয়াইন প্রিটোরিয়াসের করা নবম ওভারের প্রথম বলে মুখোমুখি হন আফিফ। প্রথম ডেলিভারিতেই উইকেটে ছেড়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন আফিফ। সৌম্য-মুশফিকের পর শুন্য হাতে ফেরেন আফিফও। এতে ৩৪ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সতীর্থদের এমন আসা-যাওয়া অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন লিটন। সাবধানে খেলে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।

তবে ১২তম ওভারে লিটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে না পারা লিটন ৩৬ বল খেলে মাত্র ১টি চারে করেন ২৪ রান। ৪৫ রানে ষষ্ঠ উইকেট পতনে, দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

এ অবস্থায় জুটির প্রয়োজন ছিলো টাইগারদের। সেটি করার চেষ্টা করেন এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামা শামীম ও মাহেদি। সুবিধা করতে পারেননি শামীম। ২০ বলে ১১ রান করে শামসির দ্বিতীয় শিকার হন তিনি। তাঁর আগে অবশ্য মাহেদির সঙ্গে ২৫ বলে ১৯ রান যোগ করেন শামীম। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা মাহেদি শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন।

২টি চার ও ১টি ছক্কা হাঁকিান এই ব্যাটার। বাংলাদেশ ইনিংসে এদিন যে ৪টি চার ও ১টি ছক্কা আসে, তার মধ্যে ৩টিই আসে মাহেদির ব্যাট থেকে। লোয়ার-অর্ডারে তাসকিন আহমেদ ৩ ও নাসুম আহমেদ শুন্য রান করেন। এতে ১৮ দশমিক ২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই টাইগারদের সর্বনিম্ন রান।

নরকিয়া ৩ দশমিক ২ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট নেন। রাবাদা ৪ ওভারে ২০ রানে ৩টি ও শামসি ২১ রানে শিকার করেন ২ উইকেট।

মাত্র ৮৫ রানের পুঁজি নিয়ে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিকসকে ব্যক্তিগত ৪ রানে লেগ বিফোর ফাঁদে ফেলেন তাসকিন। এতে শুরুতে উইকেট হারালেও দ্রুত রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

তিনটি চারে দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন এই বাঁহাতি। এরমধ্যে মাহেদির করা পঞ্চম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দু’টি চার মারেন ডি কক। তবে পঞ্চম বলে ডি ককের উইকেট উপড়ে ফেলেন মাহেদি। ১৫ বলে ১৬ রান করে ফেরেন ডি কক। পরের ওভারে আবারো উইকেট শিকার করেন তাসকিন। ডি ককের বিদায়ে উইকেটে আসা এইডেন মার্করাম রানের খাতা খোলার আগেই স্লিপে নাইমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ফলে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এ অবস্থায় দলের হাল ধরেন রাসি ফন ডার ডুসেন ও অধিনায়ক টেম্বা বাভুমা। দ্রুত রান তোলার জন্য তাড়াহুড়া করেননি তারা। উইকেটে টিকে থাকাই মূল লক্ষ্য ছিলো তাদের। এতে ১২ ওভার শেষে ৩ উইকেটে ৬৭ রান পায় দক্ষিণ আফ্রিকা। বাঁ-হাতি স্পিনার নাসুমের করা ১৩তম ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত ক্যাচে ভাঙ্গে ডুসেন ও বাভুমার ৪৩ বলে গড়ে ওঠা ৪৭ রানের জুটি। ২৭ বলে ২টি চারে ২২ রান করেন ডুসেন। তখন জয় থেকে ৫ রান দূরে দক্ষিণ আফ্রিকা।

এরপর ডেভিড মিলারকে দলের জয় নিশ্চিত করেন বাভুমা। ২৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন বাভুমা। ৫ রানে অপরাজিত থাকেন মিলার। বাংলাদেশের তাসকিন ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাহেদি-নাসুম। ম্যাচ সেরা হয়েছেন রাবাদা।

আগামী ৪ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর নিজেদের শেষ ম্যাচে আগামী ৬ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31