IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> ফাখরের ঝড়ে পাকিস্তানের রেকর্ড সংগ্রহ

ফাখরের ঝড়ে পাকিস্তানের রেকর্ড সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন মাঝারি সংগ্রহ কোনোভাবেই নিরাপদ হতে পারে না। যা নিশ্চিতভাবেই জানা ছিল পাকিস্তানের। এর প্রতিফলন তারা দেখালো ব্যাটিংয়ে নেমে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে তারা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ১৭২ রান। সেটিকে ছাড়িয়ে দুবাইয়ের মাঠে এবারের আসরের সর্বোচ্চ রানের রেকর্ডই গড়ল বাবর আজমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আর শেষে গিয়ে ঝড় তোলেন ফাখর জামান। শেষ চার ওভারে পাকিস্তান যোগ করেন ৫৪ রান। সবমিলিয়ে তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৭৬ রানে। ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৭ রান।

ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন বোলাররা। কিন্তু পাওয়ার প্লের মধ্যেই ফিল্ডাররা ছেড়ে দেন জোড়া ক্যাচ।

অবশ্য দুই ক্যাচের কোনোটিই খুব সহজ ছিল না। গ্লেন ম্যাক্সওয়েলের করা ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেছিলেন রিজওয়ান। কিন্তু বল উঠে যায় আকাশে। মিড অফ থেকে দৌড়ে বলের কাছাকাছি পৌঁছেও তা হাতে রাখতে পারেননি ডেভিড ওয়ার্নার।

তখনও রানের খাতাই খোলা হয়নি রিজওয়ানের। প্রথম জীবন পাওয়া বলটিই চলে যায় বাউন্ডারিতে, ফ্রি চার রান পেয়ে যান পাকিস্তানি উইকেটরক্ষক। এরপর পাওয়ার প্লে’র শেষ ওভারের শেষ বলে ফের জীবন পান রিজওয়ান। এবার ডিপ ফাইন লেগে দাঁড়িয়ে সামনে ঝাঁপিয়ে পড়েও বল তালুবন্দী করতে পারেননি অ্যাডাম জাম্পা।

দুইবার জীবন পাওয়ার মাঝে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম ছক্কা হাঁকান রিজওয়ান। অন্য প্রান্তে বাবর দেখান ব্যাটিং সৌন্দর্য্যের ছাপ। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন কভার ড্রাইভ খেলেন পাকিস্তানি অধিনায়ক। পাশাপাশি অসি বোলারদের অনিয়ন্ত্রিত লাইনের বলগুলো বাউন্ডারি ছাড়া করতেও ভুল করেননি দুই ওপেনার।

বাবর-রিজওয়ানের ব্যাটে পাওয়ার প্লে’র ছয় ওভারে আসে বিনা উইকেটে ৪৭ রান। এবারের আসরে এটিই পাকিস্তানের সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে ৪৩ রান করেছিল তারা। এই ম্যাচে সেটিকেও ছাড়িয়ে গেলেন বাবর-রিজওয়ান।

প্রথম ছয় ওভারে ৪৭ রান পেলেও এরপর খানিক ধীর হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফিল্ডাররা ছড়িয়ে যাওয়ার পর কমতে থাকে পাকিস্তানের রানের গতি। আর সেই গতি বাড়াতে গিয়েই নিজের উইকেট খুইয়েছেন পাকিস্তানি অধিনায়ক।

ইনিংসের দশম ওভারের শেষ বলে বড় শট খেলার চেষ্টা করেছিলেন বাবর। ব্যাটে-বলে হয়েছিল ঠিকঠাক। কিন্তু সীমানা পার করতে পারেননি। লং অনে ধরা পড়ে যান ডেভিড ওয়ার্নারের হাতে। আউট হওয়ার আগে ৩৪ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি হাঁকান বাবর।

অবশ্য আউট হওয়ার আগে দুটি রেকর্ডে নাম লিখিয়ে যান বাবর। চলতি বিশ্বকাপে রিজওয়ানের সঙ্গে জুটিতে ৪০০’র বেশি রান যোগ করেছেন পাকিস্তানি অধিনায়ক। বিশ্বকাপের এক আসরে কোনো নির্দিষ্ট জুটিতে এতো রান হয়নি আগে।

এর বাইরে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ২৫০০ রানের মাইলফলকে প্রবেশ করেছেন বাবর আজম। তিনি মাত্র ৬২ ইনিংসেই করেছেন ২৫শ’র বেশি রান। এছাড়া চলতি বিশ্বকাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনশ রানের ঘরও ছুঁয়েছেন তিনি।

দলীয় ৭১ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন রিজওয়ান ও ফাখর জামান। দুজনের জুটিতে ৭.২ ওভারেই আসে ৭২ রান। যেখানে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানেরই।

শুরুটা খানিক ধীর হলেও, জাম্পার করা ১২তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে এক হাজার রানের রেকর্ড গড়েন রিজওয়ান। ইনিংসের ১৮তম ওভারে মিচেল স্টার্কের বলে আউট হওয়ার আগে তিন চার ও চারটি ছয়ের মারে ৫২ বলে ৬৭ রান করেছেন তিনি।

সুপার টুয়েলভে ব্যাট হাতে আগুনে দুইটি ইনিংস খেলেছিলেন আসিফ আলি। কিন্তু সেমিতে আর পারলেন না। মুখোমুখি প্রথম বলেই সাজঘরে ফিরে যান তিনি। তবে অপরপ্রান্তে চলতে থাকে ফাখরের ব্যাট। তাকে সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ শোয়েব মালিক।

ইনিংসের ১৭তম ওভারে ২১ ও পরের ওভারে ১৫ রান নিয়ে বড় স্কোরের আভাস দেয় পাকিস্তান। কিন্তু প্যাট কামিনসের করা ১৯তম ওভারে আসে মাত্র ৩ রান। তবে মিচেল স্টার্কের করা শেষ ওভারে দুই ছক্কার মারে ১৫ রান তুলে নেন ফাখর।

শেষ পর্যন্ত তিনটি চার ও চারটি বিশাল ছয়ের মারে ৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিন নম্বরে নামা এ বাঁহাতি ব্যাটার। চলতি বিশ্বকাপে আগের চার ইনিংস মিলে তার সংগ্রহ ছিল ৫৪ রান। এই ম্যাচে এক ইনিংসেই ছাড়িয়ে গেলেন সেটি এবং দলকে এনে দিলেন রেকর্ড সংগ্রহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31