IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে কি ছেলে খেলাটাই না করলো মারিয়া-আঁখিরা। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে ফাইনাল নিশ্চিত করেছেন কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন লংকানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে শাহেদা আক্তার রিপা ও আফেইদার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলংকাকে ১২-০ গোলে হারিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালের টিকিট কাটেন আঁখি খাতুনরা। বুধবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মারিয়া মান্ডা ও আঁখি খাতুনদের। ম্যাচের দুই মিনিটের মাথায় বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী (১-০)। মিনিট পাঁচেক পর বাঁ প্রান্ত দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা (২-০)। ম্যাচের ১৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে তৃতীয় গোলটি করেন শাহেদা আক্তার রিপা (৩-০)। ৪৩ মিনিটে আঁখির বাড়িয়ে দেওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়ান ঋতুপর্ণা (৪-০)। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূলপাল্লার শটে আরও একবার শ্রীলংকার জাল কাঁপান আঁখি খাতুন (৫-০)। পরের মিনিটে বাংলাদেশকে আরও এগিয়ে দেন রিপা (৬-০)। ৫৪ মিনিটে দূর থেকে ডান পায়ের শটে বাংলাদেশের সপ্তম গোলটি করেন আফেইদা (৭-০)। ৭০ মিনিটে বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ শটে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আফেইদা (৮-০)। ৭৭ মিনিটে আনুচিং মোগিনীর গোলে ব্যবধান দাঁড়ায় ৯-০।

মিনিট চারেক পর বাঁ প্রান্ত দিয়ে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আফেইদা (১০-০)। ৮৬ মিনিটে দলের হয়ে ১১ তম গোলটি করেন উন্নতি খাতুন (১১-০)। পরের মিনিটে বক্সের ভেতর জটলায় বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন রিপা (১২-০)।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন ঋতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

অন্যদিকে ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায়ঘণ্টা বেজে যায়। ফলে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয় লিগ পর্বে ১-০ গোলে হারানো ভারতের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31