IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> খেলা >> রাজশাহী >> রাজশাহীতে মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীতে মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষ্যে রূপরেখা মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে রেলওয়ে মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। রাসিকের জোন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলির এই টুর্নামেন্টির আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপরেখা কিশোর মেলা রাজশাহীর সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, করোনা মহামারি কবে যাবে আমরা তা জানি না। তবে আশা করি শিগগিরই আমরা এর প্রতিষেধক পেতে পারি। এই করোনার মধ্যেই আমাদের সকল কার্যক্রম এগিয়ে নিতে হচ্ছে। কারণ জীবন তো থেমে থাকতে পারে না। তাই জীবনের একটি অংশ খেলাধূলাও সীমিত পরিসরে শুরু করা হয়েছে।

মেয়র আরো বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে তৈরি হয়ে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। আমরা সেই ধারাটি আবার ফিরিয়ে আনতে চাই। খেলাধূলা চর্চার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে চাই। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, খেলার মাঠ ও শিশুপার্ক স্থাপনের কাজটি এবারই শুরু করতে চাই। যাতে আগামীতে সব কিছু মিলে পূর্ণতা পায়।

মেয়র লিটন বলেন, এই করোনা পরিস্থিতিও মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনার কারণে রাজশাহীর উন্নয়নেও কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে করোনা পরিস্থিতির মধ্যেও উন্নয়ন কাজ চলমান আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দু মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং জোন কাউন্সিলর তাহেরা খাতুন, ৫নং জোন কাউন্সিলর সামসুন নাহার, ৬নং জোন কাউন্সিলর মাজেদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মুঞ্জু, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, রাঙ্গাপরীর চেয়ারম্যান আলহাজ¦ মাসুম সরকার, বিশিষ্ট সমাজসেবক রজব আলী বাবু, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আক্তার আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31