IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনওগোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিতরাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ১৩ টি মামলা আসামী মিলন গ্রেফতাররাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধারঘরেই বানান স্বাস্থ্য সম্মত পেঁয়াজিট্রাম্পের সতর্কবার্তায় বিশ্ববাজারে তেলের দাম কমলোপ্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেনচাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল‘খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে’
Home >> জাতীয় >> লিড নিউজ >> খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে

খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : অসুস্থ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁর পুলিশ লাইন্স মাঠ থেকে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, খাদ্যমন্ত্রী একান্ত সচিব উত্তম কুমার রায়, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় একাধিক নেতাকর্মী জানান, ১ মার্চ সন্ধ্যায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁয় আসেন। পরদিন তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর-পোরশা ও সাপাহারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। শুক্রবার পোরশায় একটি অনুষ্ঠানে অসুস্থতা অনুভব করেন। এরপর থেকে বাড়িতে চিকিৎসা নেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় নওগাঁর সিভিল সার্জনের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সামান্য ইনফেকশন দেখা যায়। এরপর থেকে তিনি বাসায় থেকে চিকিৎসা নেন।

শনিবার রাত থেকে তার প্রদাহের মাত্রা বেড়ে বেড়ে যায়। ফলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসা নিবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728