IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতার
Home >> জাতীয় >> লিড নিউজ >> জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলবীবাজারের কুলাউড়ায় আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সিটিটিসি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

এর আগে ভোর ৭টায় উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানা থাকার সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এতে নেতৃত্ব দেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। সাথে টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত দলও রয়েছে।

এর আগে সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সহযোগিতায় ১৭ জন জঙ্গিকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় সিটিটিসি দল দৃশ্যপটে চলে আসে।

সোমবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে বলেন, কুলাউড়ার কর্মধা থেকে আটক ১৭ জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান পরিচালনা করবে সিটিটিসি।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট ঢাকার মিরপুর থেকে একই সংগঠনের আরও ১০ জনকে আটক করা হয়েছিল। পরে ১১ আগস্ট ফরহাদ নামে ঢাকা থেকে আটক করা হয়েছিল আরও একজনকে। ফরহাদের দেওয়া তথ্য ধরেই ১২ আগস্ট কুলাউড়ার পূর্ব টাট্টিউলি এলাকায় অভিযানে নেমেছিল সিটিটিসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31